মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

৭-০ গোলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উড়িয়ে শিরোপা জিতল যবিপ্রবির মেয়েরা

সীমু দা
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
%E0%A7%AD %E0%A7%A6 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%95%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B2 %E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২৬ (মেয়ে) ফাইনালে ৭-০ গোলের বিশাল ব্যবধানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেয়ে ফুটবল দল।

বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকালে সাড়ে নয়টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচটি। এতে অধিনায়কত্ব করেন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আফরা খন্দকার।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন, শিউলি রায়, দলীয় ক্যাপ্টেন আফরা খন্দকার, পূর্ণিমা রানি, সানজিদা আক্তার সাথী, রূপা খাতুন, সাদিয়া আক্তার, মনিরাতুজ জোহরা শশী, জান্নাতুল ইসলাম রুমি, সাগরিকা খাতুন, মাহাবুবা হাসনা, টোয়া রোজা, পূর্ণিমা রানি মন্ডল, অভিকা রানি হালদার অভি, সোনিয়া খাতুন, মোঃ আরিফা খাতুন, ও আঁখি সুলতানা সাথী। এরা সবায় যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

খেলোয়াড়, কোচ ও ম্যানেজমেন্টের বিষয় উল্লেখ করে অধিনায়ক আফরা খন্দকার বলেন, ফাইনালে চবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা খুবই আনন্দিত। এই সাফল্যের পেছনে দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ম্যানেজারদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। তাদের দিকনির্দেশনা না থাকলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হত না। আমি মনে করি আমাদের দলের মধ্যে দারুণ বন্ডিং ছিল এবং খেলোয়াড়রা অনেক কষ্ট ও পরিশ্রম করেছে। একদিনে দুটি ম্যাচ খেলা কঠিন হলেও দলের কারও মধ্যে ক্লান্তি বা হতাশা কাজ করেনি। বরং সবাই আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলেছে। ভবিষ্যতেও যেন চ্যাম্পিয়ন হতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।

যবিপ্রবি মেয়ে ফুটবল দলের কোচ উজ্জল চন্দ্র সুত্রধর জানান, নানা প্রতিকূলতার মধ্যেও খেলোয়াড়রা প্র্যাকটিস, ক্লাস ও পরীক্ষার সমন্বয় করে আজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। মেয়ে দলটি ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চবিকে ৭-০ গোলে হারিয়েছে। এছাড়া আগের ম্যাচগুলোতেও তারা ভালো খেলেছে এবং সবার প্রশংসা কুড়িয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার কথা উল্লেখ করে ভবিষ্যতে খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের আরও সুযোগ সুবিধা দেওয়ার আহ্বান জানান।

পরবর্তী ইভেন্টের জন্য দোয়া চেয়ে মেয়ে ফুটবল দলের ম্যানেজার ইসরাত জাহান বলেন, যবিপ্রবি মেয়ে ফুটবল দল এখানে খেলতে এসে প্রথমে ঢাবি ও রাবি -কে হারানোর পর ফাইনালে চবিকে ৭-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, যা যবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। দলের খেলোয়াড়রা অনেক দূর থেকে এসে কঠোর পরিশ্রম করেছে এবং জয়ের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। এ সময় তিনি কোচ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে ভিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়ে বলেন, তারা আবারও ঢাবির উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তাদের ভলিবল ম্যাচ রয়েছে।

এছাড়া মেয়েদের ফুটবল টিম কোচ হিসেবে ছিলেন, শরীরচর্চা দপ্তর এর ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ শাহিনুর রহমান। এছাড়া যশোর জেলা দলের কোচ আনোয়ার পারভেজ।

অন্যদিকে দিনের অপর খেলায় জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে যবিপ্রবি ছেলে ফুটবল দল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By