শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৭ দিনে প্রবাসী ভোটার নিবন্ধন ৩২ হাজার ছাড়ালো

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহনের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই অ্যাপে ৭ দিনে প্রবাসী ভোটারদের নিবন্ধন সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে ইসি। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ইসির ওয়েব সাইট ( থেকে এই তথ্য  জানা যায়। 

ইসির ওয়েবসাইট থেকে জানা যায়, আজ রাত ৮টা পর্যন্ত মোট নিবন্ধন করেছে ৩২ হাজার ৭৯৩ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৪৯৯ জন, নারী ভোটার ৪ হাজার ২৯৪ জন। 

গত ১৯ নভেম্বর থেকে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকায় বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। আর ২৩ নভেম্বর রাত ১২টার পর (২৪ নভেম্বর) শুরু হয়েছে উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের নিবন্ধন, যা চলবে একই সময় পর্যন্ত।

এছাড়া যেসব দেশে নিবন্ধন চলছে সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিশর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র। 

সৌদি আরবের প্রবাসীরা ৪ থেকে ৮ ডিসেম্বর, দক্ষিণ এশিয়া ও দক্ষিণপূর্ব এশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর, মধ্য প্রাচ্যের সৌদি আরব বাদে অন্যান্য দেশগুলোর প্রবাসীরা ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে বসবাসরতরা (ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, সরকারি চাকরিজীবি, আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও অন্যান্য দেশে বসবাসরত ভোটাররা) ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।

এর আগে ইসি থেকে জানানো হয়, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

পোস্টাল ভোট বিডি অ্যাপে তথ্যের নিরাপত্তা কতটুকু? 

পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটারের তথ্য কতটা সুরক্ষিত থাকবে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সিস্টেমে এই ডেটা লিকের সম্ভাবনা কম। ভোটারদের কোনও তথ্য যেন লিক না হয়, সে জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।’

এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ প্রসঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ও ইসির সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, অ্যাপটি পুরোপুরি দেশীয় প্রযুক্তিবিদদের তৈরি। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে বৈশ্বিক নিবন্ধনের হারকে মাথায় রেখে প্রাথমিকভাবে ৫০ লাখ ভোটারের নিবন্ধন সক্ষমতা রাখা হয়েছে। প্রয়োজনে তা এক কোটিতে উন্নীত করার প্রস্তুতিও রাখা হয়েছে।

এ সময় অ্যাপের নিরাপত্তা বিষয়ে তিনি আরও বলেন, ইকেওয়াইসি, লাইভলিনেস চেক এবং কিউআর কোড যাচাইকরণের মাধ্যমে সম্পূর্ণ নিরাপদ ভোট প্রদান নিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে। মাল্টিফাংশনাল অথেন্টিকেশন, ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন টেস্টিং টুল, বিভিন্ন নিরাপত্তা স্তর সংযোজনসহ বিস্তৃত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলেও জানান তিনি। 

এছাড়াও অ্যাপ চালুর আগে বিজিডি ই–গভ সিআইআরটি এবং বিসিসি থেকেও ভলনারেবিলিটি অ্যাসেসমেন্ট ও প্রয়োজনীয় টেস্টিং করা হয়েছে; যোগ করেন এই সিস্টেম অ্যানালিস্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By