সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ মন্ত্রীর

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধ*র্ষণ করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সাত দিনের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এই নির্দেশনা দেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে।

বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী নিজেই এই তথ্য জানিয়ে বলেন, হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে শেষ করতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।

গতমঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। মামলায় রামিসার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার ও অজ্ঞাত আরও একজনকে আসামি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর স্বপ্না আক্তারকে আটক করা হয়। সোহেল রানা আত্মগোপনে গেলেও একই দিন সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ দুই আসামিকে আজ আদালতে হাজির করেছে, আর অজ্ঞাত আসামি পলাতক রয়েছে।

মামলার পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রামিসাকে ধ*র্ষণ ও হত্যাকরার কথা স্বীকার করে সোহেল। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের সামনেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে।

এদিকে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রামিসার দেহের ময়নাতদন্ত হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা রামিসাকে গ্রামের বাড়িতে দাফন করেছেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By