শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৬ দল নিয়ে ১৯ ডিসেম্বর শুরু বিপিএল, নতুন দল নোয়াখালী এক্সপ্রেস 

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন

৬টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বিপিএলের ১২তম আসর। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে দিনক্ষণ নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেখার রহমান মিঠু।

এর আগে ৫টি ফ্র্যাঞ্চাইজির কথা জানিয়েছিল বিসিবি। কিন্তু নতুন পরিকল্পনার পর মিঠু জানিয়েছেন, স্থানীয় ক্রিকেটারদের সুযোগ বাড়াতে ফ্র্যাঞ্চাইজির সংখ্যা পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছে। পাশাপাশি সূচি তৈরির ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল। কারণ, পাঁচ দল নিয়ে প্রতিদিন দুটি করে ম্যাচ আয়োজন কঠিন হয়ে উঠছিল।

নোয়াখালী এক্সপ্রেস নতুন দল হিসেবে যোগ দিচ্ছে এবারের আসরে। অন্যান্য দল হলো—ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস।

মিঠু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘নতুন একটি পরিকল্পনা হচ্ছে, সিলেট থেকে টুর্নামেন্ট শুরু করার চেষ্টা করছি। ফাইনালের সম্ভাব্য তারিখ ১৬ জানুয়ারি। আর ১৭ ডিসেম্বর ঢাকায় ছোট্ট উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনাও আছে।’

১২ বছর পর আবারও বিপিএলে খেলোয়াড়দের নিলাম পদ্ধতি ফিরছে। মিঠু নিশ্চিত করেছেন, আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে নিলাম। ২০১২ ও ২০১৩ সালে অনুষ্ঠিত প্রথম দুই আসরে খেলোয়াড়দের নিলামের মাধ্যমে নেওয়া হয়েছিল। এরপর টানা নয় আসরে ব্যবহার করা হয় ড্রাফট পদ্ধতি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By