শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৫ শতাংশ হিসাবে ৫৬ শতাংশ শিক্ষক-কর্মচারী ১২ শতাংশের বেশি পাবেন: শিক্ষা মন্ত্রণালয়

সীমু দা
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

‘শতকরা ভিত্তিক বাড়িভাতা বৃদ্ধির প্রস্তাব – ২০২৫’ তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ শতাংশ হিসেবে ৫৬ শতাংশ শিক্ষক–কর্মচারী ১২ শতাংশের বেশি পাবেন।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এ তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। যেটি বেশি হবে সেটিই কার্যকর হবে। এই কাঠামো অনুযায়ী প্রায় ৮৯ শতাংশ শিক্ষক–কর্মচারী ৮ দশমিক ৭ শতাংশ বা তার বেশি পাচ্ছেন। প্রায় ৭৫ শতাংশ শিক্ষক–কর্মচারী ৯ শতাংশা বা তার বেশি পাচ্ছেন এবং প্রায় ৫৬ শতাংশ শিক্ষক–কর্মচারী ১২ শতাংশ বা তার বেশি পাচ্ছেন। এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যা তাদের নির্ধারিত অর্থনৈতিক পরিসীমার মধ্যে প্রণয়ন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, শিক্ষা মন্ত্রণালয় এই কাঠামো তৈরি করেনি, তবে আমরা সব সময়ই শিক্ষক সমাজের পক্ষে সর্বোচ্চ প্রস্তাব তুলে ধরেছি এবং তা অব্যাহত রাখবো। আমরা জানি, শিক্ষক সমাজ এর চেয়ে অধিক প্রাপ্য। আমরাও চাই শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুবিধা আরও বাড়ুক।

মন্ত্রণালয় আরও জানায়, বর্তমান বাস্তবতার মধ্যে এটি একটি প্রথম ধাপ, এবং আমরা আশা করি শিক্ষক সমাজ শ্রেণিকক্ষে ফিরে এসে শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা রক্ষা করবেন, যাতে আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও উন্নত ও ন্যায্য সমাধান বাস্তবায়ন করা যায়। শিক্ষা মন্ত্রণালয় সব সময় শিক্ষক সমাজের পাশে থাকবে এবং তাদের ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাবে।

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন গত ১২ অক্টোবর। পরে পুলিশি নির্যাতনের পর লাগাতার কর্মসূচি শুরু করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। একইসঙ্গে সারাদেশের শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন। শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত শুক্রবার থেকে অনশন কর্মসূচিও শুরু করেন শিক্ষকরা। এছাড়া দেশের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গত ১৩ অক্টোবর থেকই কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে।

রবিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়কে ৫ শতাংশ বাড়িভাড়া নির্ধারণ করে একটি চিঠি দেয় অর্থ বিভাগ। এই চিঠি প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। পাশাপাশি আন্দোলন-কর্মসূচিও অব্যাহত রাখেন। শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, অনশন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। এরই মধ্যে শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করে শিক্ষা ভবনে রওনা দিয়েছেন শিক্ষকরা। সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করে আবার শহীদ মিনারে ফিরবেন বলে জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By