সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৫০ হাজার পুলিশ থাকলেও ঘরে গিয়ে হত্যা করব

সীমু দা
সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৭:২০ অপরাহ্ন
%E0%A7%AB%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%93 %E0%A6%98%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%97%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC

চট্টগ্রামে সাবেক শ্রমিক দল নেতা আজিজ উদ্দিনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তাঁকে উদ্দেশ করে বলা হয়, ‘তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি, ৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব।’

রোববার (২৫ জানুয়ারি) আজিজ উদ্দিনের হোয়াটসঅ্যাপে এই হুমকির অডিও পাঠানো হয় বলে তিনি পুলিশকে জানিয়েছেন। আজিজ উদ্দিনের দাবি, হুমকি দেওয়া ব্যক্তি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন।

হুমকিদাতা মোবারক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ডান হাত হিসেবে পরিচিত। খুন, চাঁদাবাজি ও প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনায় তার নাম বারবার উঠে এলেও পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় দুই মিনিট ৩০ সেকেন্ডের অডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অশ্লীল গালাগাল এবং একের পর এক হত্যার হুমকি দিতে শোনা যায়। অডিওতে বলা হয়, ‘কয় দিন ঘরে বসে থাকবি, প্রশাসন কয় দিন পাহারা দেবে। ১টি খুন করলে যে সাজা, ১০টি খুন করলেও সেই সাজা।’

আজিজ উদ্দিন নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক। তিনি নিহত সরোয়ার হোসেন ওরফে বাবলার ছোট ভাই। সরোয়ার গত বছরের ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার খন্দকারপাড়া এলাকায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী গণসংযোগে গুলিতে নিহত হন। ওই ঘটনায় এরশাদ উল্লাহসহ আরও চারজন আহত হন।

আজিজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ভাই হত্যার পর থেকেই তাঁকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ হুমকির পর তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নগর পুলিশের কমিশনারকে মৌখিকভাবে জানিয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘সন্ত্রাসী মোবারককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিদেশি নম্বরের হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সে হুমকি দিয়ে আসছে।’

পলাতক থাকায় হুমকির বিষয়ে মোবারক হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By