সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন দেশের মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর এক রাতে তেলের দামে বড় লাফ ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪, আহত ৩৮ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকারি নগরকান্দা কলেজে প্রশাসন-শিক্ষকদের অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে শিক্ষাব্যবস্থা মোরেলগঞ্জে প্রতিবন্ধী দাখিল পরীক্ষার্থী প্রকৌশলী হতে চায় যেভাবে এয়ারপোর্টে মবের শিকার আলিয়া, জানালেন দেহরক্ষী ইসলামাবাদে গিয়েছেন আরাগচি, পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা

৫০২ ভরি স্বর্ণ ও সম্পদের উৎস জানালেন নিপুণ রায়

সীমু দা
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৮:৩২ অপরাহ্ন
%E0%A7%AB%E0%A7%A6%E0%A7%A8 %E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%93 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%81%E0%A6%A3 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর হলফনামায় তার নামে বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান গয়নার তথ্য প্রকাশ পেয়েছে।

হলফনামা অনুযায়ী, তার নিজের নামে রয়েছে ৫০২ ভরি স্বর্ণ ও বিভিন্ন মূল্যবান ধাতুর গয়না। একইভাবে তার স্বামী অমিতাভ রায়ের নামেও আরও ১০০ ভরি গয়নার তথ্য উল্লেখ রয়েছে।

বিষয়টি নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে আলোচনা-সমালোচনা চলার পর রোববার (২৬ এপ্রিল) একটি অনুষ্ঠানে এ নিয়ে ব্যাখ্যা দেন নিপুণ রায়। তিনি বলেন, তার পরিবার ও শ্বশুরবাড়ি—উভয় দিক থেকেই পাওয়া উপহার, বিয়ে ও পারিবারিক ঐতিহ্যগত গয়নার হিসাবই তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

তিনি আরও দাবি করেন, এটি নতুন কোনো তথ্য নয় এবং ২০২৪ সালের জুনে দাখিল করা আয়কর বিবরণীতেও এসব সম্পদের ঘোষণা ছিল। তার ভাষায়, স্বর্ণ ও অন্যান্য ধাতব গয়নার বর্তমান বাজারমূল্য তিনি আনুমানিক ১০ কোটি টাকা ধরে দেখিয়েছেন এবং বিষয়টি তিনি স্বচ্ছভাবে প্রকাশ করেছেন।

নিপুণ রায় জানান, তার একটি ফ্ল্যাট এবং দুটি গাড়িও রয়েছে, যা তিনি হলফনামায় উল্লেখ করেছেন। তিনি বলেন, আগে ঢাকা ব্যাংকে চাকরি করার সময় একটি গাড়ি তিনি ব্যাংক ঋণ নিয়ে কিনেছিলেন এবং পরবর্তীতে সেই ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছেন। বর্তমানে তার নামে ৫০ লাখ টাকার কার লোন এবং ২০ লাখ টাকার পার্সোনাল লোন রয়েছে, যা সিটি ব্যাংক থেকে নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

নিপুণ রায় চৌধুরী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

হলফনামায় নিপুণ রায় নিজের পেশা আইনজীবী উল্লেখ করেছেন। বছরে তার আয় ২৬ লাখ টাকা। এছাড়া শেয়ার ও ব্যাংক আমানত থেকে বছরে আরও প্রায় সাড়ে চার লাখ টাকা আয় করেন। তার স্বামী অমিতাভ রায়ের পেশা ব্যবসা হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিপুণ রায়ের নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে। তার নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তার নিজের নামে থাকা অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তার স্বামীর নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকার বেশি।

স্থাবর সম্পদের মধ্যে একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছেন নিপুণ রায়। ফ্ল্যাটটি ৮৫ লাখ ২০ হাজার টাকা দিয়ে কেনা হলেও এর অবস্থান হলফনামায় উল্লেখ করা হয়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By