শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৩ বছর পূর্ণ করলো দীপ্ত প্লে

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১:৫৪ অপরাহ্ন

পথচলার ৩ বছর পূর্ণ করলো ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে। ৩ বছর আগের এই দিনে (২৮ নভেম্বর) প্ল্যাটফর্মটি সম্প্রচারে আসে।

নির্দিষ্ট ঘরানার গল্প নয়; বরং বৈচিত্র্যপূর্ণ মানবিক গল্প বলার প্রয়াসে তিন বছরে দীপ্ত প্লে তৈরি করেছে এমন সব অরিজিনাল ফিল্ম যা দর্শককে শুধু বিনোদন নয়, দিয়েছে সম্পর্কের গল্পগুলোর নতুন ভঙ্গি, জুগিয়েছে ভাবনার সূত্রও। ‘পরি’ বা ‘নিকষ’ ওয়েব ফিল্মগুলোতে একদিকে যেমন দেখা যায় নারী পাচারের স্বরূপ, তেমনই ‘সাহসিকা-২’ ফিল্মটিতে উঠে এসেছে ঘরে থাকা নারীর এমন একটি বিষয়, যা নিয়ে কেউই কথা বলতে স্বস্তিবোধ করে না। একই সঙ্গে ‘শহরে অনেক রোদ’ যখন নতুন সম্পর্কের মিষ্টি প্রেমের আল্পনা বুনে চলে তখনই ‘অগ্নিপুরুষ’ চাক্ষুষ করায় ফায়ার ফাইটারদের সাহসী জীবনের নানান আত্মত্যাগ। 

‘আইকন ম্যান’ থেকে ‘অপলাপ’ মুখোমুখি করায় নতুন ধরনের গল্পের। ১০০ বছর আগের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েব ফিল্মে ‘‌মায়া’। ‘শুধু প্রেমে না, কিছু মানুষ বাঁচে দেশপ্রেমে!’- গল্প নিয়ে ‘ইউএনও স্যার’। ভৌতিক গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌বিভাবরী‘‌, ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’, তিন শ্রেণীর মানুষের গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌ত্রিভুজ’ এবং থ্রিলারধর্মী গল্প নিয়ে ওয়েব ফিল্ম ‘‌হাইড এন সিক’। 

দীপ্ত প্লের তিন বছরের যাত্রায় দর্শকের প্রতিদিনের আনন্দ বিনোদনের সঙ্গী হয়ে আছে মেগা সিরিয়াল। বর্তমানে দেশের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় এগিয়ে থাকা ‘খুশবু’, ‘রূপনগর’-এর মতো প্রতিদিনের ধারাবাহিকের নতুন পর্বের জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এছাড়া ‘দেনা পাওনা’, ‘মান অভিমান’ ও ‘মাশরাফি জুনিয়র’র মতো দর্শকপ্রিয় দেশি ৩০টিরও বেশি ধারাবাহিকের সম্পূর্ণ পর্ব দর্শক যে-কোনও সময় উপভোগ করতে পারছেন দীপ্ত প্লেতে। 

এছাড়াও দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সুপারহিট সিনেমা ‘তাণ্ডব’। একই সাথে দেশ-বিদেশের দর্শকনন্দিত নানা সিনেমায় ভরে আছে দীপ্ত প্লে’র লাইব্রেরি।

এছাড়া পডকাস্ট শো ‘‌মাই স্টোরি‘‌, সপ্তাহে বিনোদনের সব এক্সক্লুসিভ আপডেট নিয়ে অনুষ্ঠান ‘‌বিনোদন এই সময়’, গ্রাম বাংলার আঞ্চলিক রান্না নিয়ে অনুষ্ঠান ‘‌চুলার পাড়’সহ অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান যেকোনও সময় দেখা যাচ্ছে দীপ্ত প্লেতে। একই সাথে নতুন নতুন কন্টেন্ট এবং নতুন আঙ্গিকের কন্টেন্ট আসছে দীপ্ত প্লেতে। 

এ ব্যাপারে দীপ্ত প্লে’র প্রধান কর্মকর্তা (ডিজিটাল হেড) মো: আবু নাসিম বলেন, ‘গত ৩ বছর ধরে দর্শক যেভাবে দীপ্ত প্লের সাথে সম্পৃক্ত হয়েছেন তা খুবই আনন্দের। এতদিন দর্শক দীপ্ত প্লেতে অরিজিনাল ফিল্ম, দেশি বিদেশি ড্রামা সিরিজ দেখেছেন, তবে খুব দ্রুতই দর্শক নতুন ধরনের কন্টেন্টও দেখতে পাবেন। অরিজিনাল ফিল্মের সাথে এবার দীপ্ত প্লে নিয়ে আসছে অরিজিনাল সিরিজ ও অরিজিনাল ভার্টিকাল সিরিজ। আমরা আশা করছি, নতুন ধরনের কন্টেন্টগুলো দর্শক গ্রহণ করবেন সাগ্রহে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By