সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘোষণা

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
%E0%A7%A9 %E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%88%E0%A6%B7%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%80 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

থানায় বসে পুলিশ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানের নিঃশর্ত মুক্তি, হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে দাবি পূরণে কর্মসূচি ঘোষণা করা হয়।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি রিফাত রসিদ।

তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দেশের যেসব থানার অধীনে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে, সেই সব থানার ওসি, সংশ্লিষ্ট জেলার এসপি এবং দায়িত্বরত কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করা হচ্ছে। এই তালিকা আইসিটি ট্রাইব্যুনালে জমা দিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। দ্বিতীয় কর্মসূচি হলো রাষ্ট্রপতির মাধ্যমে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি নিশ্চিত করতে আন্দোলন। এই আন্দোলন আজ থেকেই শুরু হয়েছে।’

হুঁশিয়ারি দিয়ে রিফাত রশিদ বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতার বিরুদ্ধে যারা মিডিয়া ট্রায়াল, ন্যারেটিভ নির্মাণ ও দমননীতি চালাচ্ছে, দেশি ও বিদেশি সব শক্তিকেই বলে দিতে চাই, আপনাদের সময় শেষ।’

এসময় তিন দফা দাবি ঘোষণা করা হয়। দাবিগুলো হলো- মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সকল কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি এবং সেনা, নৌ ও বিমান বাহিনীসহ সামরিক-বেসামরিক ও বেসরকারি প্রশাসনের সকল কর্মকর্তা, সৈনিক ও কর্মচারীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকার ইতিহাস লিপিবদ্ধ করতে হবে; তাদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন করতে হবে এবং ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে পদোন্নতি বঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে পদায়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে রিফাত রসিদ বলেন, ‘জুলাই–আগস্টে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, সেগুলো পরিকল্পিত ছিল। কিন্তু সেই সময়ে ছাত্র-জনতা যে বৈপ্লবিক প্রতিরোধ গড়ে তুলেছিল, সেটিই ছিল প্রকৃত ন্যায্য আন্দোলন। তাদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে, তা ছিল চরম অন্যায় ও জুলুম।’

তিনি বলেন, ‘মাহদীকে গ্রেফতার নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আমলাতান্ত্রিক ও ইন্টারনাল প্রেসারের কথা। প্রশ্ন হলো এই ইন্টারনাল প্রেসার আসছে কোথা থেকে? জুলাই-আগস্টকে কেন্দ্র করে ছাত্র-জনতাকে দায়মুক্তি দেওয়ার যে ঘোষিত অধ্যাদেশ, সেটিকে তারা কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। আগে ঘোষিত দুই দফার মধ্যে প্রথম দফার আংশিক বাস্তবায়ন হয়েছে। মাহদীকে এখনও নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি, একটি মামলায় শুধু জামিন দেওয়া হয়েছে। ফলে আমাদের প্রথম দফা সম্পূর্ণভাবে পূরণ হয়নি। তাই আমাদের আন্দোলন চলমান থাকবে, থেমে থাকবে না।’

এতে অন্যান্যদের মধ্যে সংগঠনটির মুখপাত্র সিনথীয়া জাহিন আয়েশাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে ডিবি পুলিশের পরিচয়ে মাহদী হাসানকে আটক করা হয়। পরে শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাঁধা প্রদান ও সরকারি কাজে নিয়োজিত কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে করা মামলার প্রধান আসামি মাহদী হাসানকে গ্রেফতার দেখানো হয়। রোববার সকাল ৭টা ২০ মিনিটে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে হাজির করা হলে শুনানি শেষে ২০০ টাকা বন্ডে মাহদীকে জামিন দেয় আদালত।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By