আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির ৩২ লাখ টাকার গরু কেনা নিয়ে আলোচনার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তার ছেলে সারিয়ান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টা ৫২ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার বাবা ও পরিবারের সদস্যরা প্রতি বছর পারিবারিক কোরবানি এবং হাজী বসির উল্যাহ চৌধুরী এতিমখানা-মাদ্রাসার জন্য ৬ থেকে ৮টি গরু কেনেন। সেই ধারাবাহিকতায় এবারও তারা ৬টি গরু ক্রয় করেছেন।
পোস্টে তিনি আরও বলেন, ভবিষ্যতে তার বাবা মন্ত্রী না থাকলেও যদি পরিবারের সদস্যরা একাধিক গরু কোরবানি দেন, তাহলে কি তখনও এমন সমালোচনার মুখে পড়তে হবে—এ প্রশ্ন তোলেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেবল মন্ত্রী হওয়ার কারণেই তার বাবাকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে অযৌক্তিক সমালোচনা ও মিথ্যাচার চালানো হচ্ছে।
সবচেয়ে বড় কথা, সবগুলো গরুই গরিব মানুষের হক। মানুষের হক মানুষের কাছে পৌঁছে যাবে। ইনশাআল্লাহ।
মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। উনি সব জানেন এবং দেখেন।’
এর আগে সম্প্রতি হাটে গিয়ে ৩২ লাখ টাকা দিয়ে গরু কেনায় এ্যানিকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এ বিষয়ে বাবার সমালোচকদের উদ্দেশে ফেসবুকে এই পোস্ট দিয়েছেন ছেলে সারিয়ান চৌধুরী।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);