সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

৩০ নভেম্বর থেকে আন্দোলনে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:১৩ পূর্বাহ্ন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবির বিষয়ে অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় আবারও আন্দোলন কর্মসূচিতে নামেছেন শিক্ষকরা।

ইতোমধ্যে শিক্ষকদের একটি অংশ মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এ কর্মসূচি।

‘সহকারী শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেন জাতীয় সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহিনুর আক্তার।

শাহিনুর আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২৩ ও ২৪ নভেম্বর আমরা অর্ধ-বিদস কর্মবিরতি শেষে মঙ্গলবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে। এর মধ্যে যদি মন্ত্রণালয় আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে তাহলে পরীক্ষা বর্জনসহ ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশন কর্মসূচিতে যাচ্ছি।

পূর্বঘোষিত ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচির রয়েছে আগামী ৩০ নভেম্বর থেকে। ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ‘ব্যানারে রয়েছে প্রধান শিক্ষকসহ শিক্ষকদের ১১টি সংগঠন।’

জানতে চাইলে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা আন্দোলন কর্মসূচিতে যাবো। আগামী ২৯ নভেম্বর পর্যন্ত সহকারী শিক্ষকদের দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে একসঙ্গে সব বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে যাবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতিতে যাবো।

উল্লেখ্য, দশম গ্রেডসহ তিন দফা দাবিতে গত ৮ নভেম্বর শনিবার সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ, জলকামান, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড হামলার শিকার হন।

আন্দোলনের তৃতীয় দিন গত ১০ নভেম্বর রাতে ১১তম গ্রেড বাস্তবায়নের সরকারের নিশ্চয়তা এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়। ওইদিন রাতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ জানিয়েছিলেন, শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নভেম্বরের মধ্যেই যদি দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে পূর্ণদিবস কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

তিন দফা

সহকারী শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি ১০ম গ্রেড দেওয়া; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেওয়া সংক্রান্ত সমস্যার সমাধান; শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By