চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সামনে আন্তর্জাতিক উচ্চশিক্ষার নতুন সম্ভাবনা তুলে ধরতে জার্মানির DAAD স্কলারশিপ বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এটি আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি এবং সহযোগী হিসেবে ছিল ডাড বাংলাদেশ (DAAD Bangladesh)।
শনিবার (১৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সেশনে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নেন। এসময় শিক্ষার্থীরা জার্মানিতে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি আবেদন প্রক্রিয়া ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত ধারণা নেন।
জানা গেছে, সিইউএইচআরএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভিত্তিক একটি শিক্ষার্থী-নেতৃত্বাধীন সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে গবেষণামুখী সংস্কৃতি গড়ে তোলা এবং দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে কাজ করে আসছে।
এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে Goethe-Institut Bangladesh-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মায়াবী অরণ্য নেতৃত্ব, যুব ক্ষমতায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ে আলোকপাত করে বলেন, পরিকল্পনা ও দক্ষতার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান তৈরি করা সম্ভব।
অন্যদিকে DAAD Information Centre Dhaka-এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন বলেন, ‘কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক অ্যাকাডেমিক বিনিময় এবং গবেষণাভিত্তিক প্রস্তুতি একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাবুদ্দিন, সিইউএইচআরএসের মডারেটর ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, ইন্সটিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড. জুয়েল দাশ। এছাড়াও সিইউএইচআরএসের সাবেক অ্যালামনাই, এক্সিকিউটিভ সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাজনীন মেহজাবিন ও সুমাইয়া আক্তার যূথি।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের শেষদিকে সিইউএইচআরএস সভাপতি সানজিদা হক প্রিমা ও সাধারণ সম্পাদক অমিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও পেশাগত উন্নয়নে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটি।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);