শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ে, আবারও বিপদে ইতালি

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে নরওয়ে। ইতালিকে ৪-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে মহারণের টিকিট।

বৃহস্পতিবার এস্তোনিয়াকে হারিয়েই মূলত জায়গা পাকা করে ফেলেছিল নরওয়ে। টেবিলের শীর্ষে উঠতে ইতালির সামনে ছিল অবাস্তব এক সমীকরণ। শীর্ষস্থান দখল করতে হলে জিততে হতো নয় গোলের ব্যবধানে। ম্যাচের ১১ মিনিটেই অসম্ভবকে সম্ভব করার ক্ষীণ আশা জাগিয়েছিলেন পিও এসপোসিতো। ফেডেরিকো দিমারকোর পাস থেকে লক্ষ্যভেদ করে ইতালিকে এগিয়ে নেন তিনি। তার পর বল দখলে আধিপত্য দেখালেও বিরতির আগে আর গোল খুঁজে পায়নি সফরকারীরা। 

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় নরওয়ে ও হাল্যান্ডের হাতে। অ্যান্টোনিও নুসা দুর্দান্ত এক শটে সমতা ফেরান। তারপরই ম্যানচেস্টার সিটি সতীর্থ অস্কার ববের ক্রসে অসাধারণ ভলি করে ব্যবধান বাড়ান হাল্যান্ড। মুহূর্তে দ্বিতীয় গোলও করেন তিনি। আট ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬।

শেষ দিকে যোগ করা সময়ে উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ইয়ুর্গেন স্ট্রান্ড লারসেন স্কোরশিটে নাম লেখালে নিশ্চিত হয় নরওয়ের দুর্দান্ত জয়। যার ফলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে দেখা যাবে দলটিকে। 

অন্যদিকে, ইতালির সামনে আবারও প্লে-অফের অনিশ্চয়তা! সাম্প্রতিক সময়ে যা তাদের জন্য হতাশার আরেক নাম। ২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে সুইডেনের কাছে দুই লেগ মিলে ১–০ গোলে হেরে বাদ পড়েছিল। এরপর ২০২২ বিশ্বকাপের বাছাইতেও নিজ মাঠে উত্তর মেসিডোনিয়ার কাছে ১–০ গোলে হারের লজ্জা বরণ করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাতে সর্বশেষ আসরে খেলার আশাও শেষ হয়ে যায় তাদের।   

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By