মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

২৬ আগস্ট জশনে জুলুস, এবারও জনসমুদ্রের প্রত্যাশা

সীমু দা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৯ অপরাহ্ন
%E0%A7%A8%E0%A7%AC %E0%A6%86%E0%A6%97%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%9C%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A7%81%E0%A6%B8 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93 %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE

সোহেল তাজ, চট্টগ্রাম ব্যূরো। পবিত্র ঈদে মিরাদুন্নবী (দ) উপলক্ষে এবার ৫৫তম বারের মতো ঐতিহ্যবাহী জশনে জুলুস (বর্ণাঢ্য শোভাযাত্রা) আয়োজন করতে যাচ্ছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আগের বছরগুলোর মতো এবারও জশনে জুলুস জনসমুদ্রে রূপ নেবে বলে আশা করছেন আয়োজকরা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, আগামী ২৩ আগস্ট রবিবার ঢাকায় এবং ২৬ আগস্ট বুধবার চট্টগ্রামে বৃহত্তম আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এবারের জুলুসে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম জি আ)। অতিথি থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম জি আ) ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম জি আ)।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন আনজুমান ট্রাস্টের সিনিয়র বাইস প্রেসিডেন্ট আলহাজ মনজুর আলম। তিনি বলেন, রাসূল (দ.) এ ধরাপৃষ্ঠে শুভাগমনের দিন বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে আলোচিত এ জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক হিসেবেও রূপ লাভ করেছে। তাই এর শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও নির্ধারিত স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা বিশেষ করে আনজুমান ট্রাস্ট ঘোষিত নিয়ম মেনে চলার উদাত্ত আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬ আগস্ট সকাল আটটায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। এরপর নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় ঘুরে জুলুস জামেয়া মাঠে এসে শেষ হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে। ইতোমধ্যে নগরের বিভিন্ন মোড়ে সুসজ্জিত তোরণ, ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে। সড়ক বিভাজক ও সড়কদ্বীপে শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও আনজুমানের পতাকা। মুসল্লিদের সুবিধার্থে মাদ্রাসা ও আশপাশের এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অ্যডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দিন, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দিন সাকের, ফিন্যান্স সেক্টর কামরুদ্দিন সবুর, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি গোলাম মহিউদ্দিন, কেবিনেট সদস্য মোহাম্মদ হোসেন খোকন, পেয়ার মোহাম্মদ কমিশনার, মাহমুদ নেওয়াজ, শাহজাদ ইবনে দিদার, আনজুমান মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার, আবদুল হাই মাসুম, আনোয়ারুল হক, মিডিয়া ডেস্ক এর যুগ্ম আহবায়ক আবু তালেব বেলাল, সদস্য সাব্বির আহমদ,সদস্য আবু নাছের মোহাম্মদ তৈয়ব আলী, কাসেম শাহ প্রমূখ।
আমার বাঙলা /এস.টি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By