রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:০৯ অপরাহ্ন
%E0%A7%A8%E0%A7%AA %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B0%E0%A6%93 %E0%A7%AC %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ছয়জন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ শিশু। ফলে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৪৫ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ৭৪৪ জন। সব মিলিয়ে একদিনে হাম ও হাম-সদৃশ উপসর্গে আক্রান্তের সংখ্যা ৭৮৯ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ২৭ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জন।

এ সময় মোট ৮১ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৮ হাজার ২৮৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By