মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

২২ বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ন
%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A7%A7%E0%A7%AD %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95 %E0%A6%B0%E0%A6%B9%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE

দীর্ঘ ২২ বছর পর আজ ময়মনসিংহ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এ জনসভায় স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান এবং তাঁদের পক্ষে ভোট প্রার্থনা করবেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলকে বিজয়ী করতে আগামীর পথচলা ও রাজনৈতিক দিকনির্দেশনা দেবেন তিনি।

এ জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

এর আগে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “ইতোমধ্যে চার জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে একাধিক সভা করা হয়েছে। সব ইউনিটের নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, মূল মঞ্চের কাজ চলমান রয়েছে। সম্ভাব্য বিপুল জনসমাগমের কথা বিবেচনায় সমাবেশস্থলের বিভিন্ন স্থানে এলইডি স্ক্রিন বসানো হবে। পাশাপাশি নারী নেতাকর্মী ও সমর্থকদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

শরীফুল আলম বলেন, “সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তাঁর এই আগমনকে ঘিরে এলাকার মানুষ ব্যাপকভাবে উচ্ছ্বসিত। আমরা আশা করছি, সার্কিট হাউস মাঠসহ পুরো শহর জনসমুদ্রে পরিণত হবে।”

নিরাপত্তা ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি বলেন, সমাবেশস্থলে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। এ বিষয়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে এবং প্রশাসন সহযোগিতা করছে বলেও জানান তিনি।

বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের এই জনসভা শুধু নির্বাচনি প্রচারণাই নয়, বরং ময়মনসিংহ অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By