সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

২২ দিনে গড়ালো ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন, অবস্থান কর্মসূচি অব্যাহত

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলন টানা ২২ দিনে গড়িয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে অব্যাহত রয়েছে তাদের অবস্থান কর্মসূচি। আশ্বাস ও আলোচনা সত্ত্বেও এখনও দাবি পূরণ না হওয়ায় শিক্ষকরা আন্দোলন থেকে সরে আসেননি, বরং অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে প্রতিবেদন লেখার আগ মুহূর্ত পর্যন্ত বিভিন্ন দাবিতে টানা ২২তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে রবিবার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল যে, সোমবারের মধ্যেই অনুদানভুক্ত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া শুরু হবে।

রবিবারও জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা। পরে দুপুরে তারা যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন। বিকালে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে আলোচনায় অংশ নেয়। সেখান থেকে ফিরে এসে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তবে এই আশ্বাসে সন্তুষ্ট নন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তারা জানিয়েছেন, অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় না আনা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। তারা ৩০ অক্টোবর বিকালের মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশের আল্টিমেটাম দেন এবং ২ নভেম্বর প্রেসক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন।

এর আগে ২৯ অক্টোবর সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হন অর্ধশতাধিক শিক্ষক, যাদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে আহতদের চিকিৎসা ও সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By