শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

২০২৬ বিশ্বকাপ-ই শেষ রোনালদোর

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৭:২০ পূর্বাহ্ন

কবে অবসর নেবেন ক্রিস্টিয়ানো রোনালদো? এমন প্রশ্নে নিশ্চিত করে আগে কখনও কিছু বলেননি। তবে এবার পর্তুগালের তারকা ফরোয়ার্ড নিশ্চিত করে বলেছেন, ২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ বিশ্বকাপ। এমনকি বুটজোড়া তুলে রাখবেন হয়তো আর এক কিংবা দুই বছর পর!

ক্লাব ও জাতীয় দলের হয়ে রোনালদোর গোলসংখ্যা বর্তমানে ৯৫৩। আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। রোনালদোর জন্য এটি হবে ষষ্ঠ বিশ্বকাপ। রিয়াদে অনুষ্ঠিত ‘ট্যুরিজম সামিট’-এ এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয়, ২০২৬ কি তার শেষ বিশ্বকাপ? জবাবে তিনি বলেছেন, ‘অবশ্যই হ্যাঁ। তখন আমার বয়স হবে ৪১। আমার মনে হয়, বড় মঞ্চে এটাই হবে শেষ আসর।’

সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তার গোল ১৪৩টি। ক্যারিয়ারে ১ হাজার গোলের ঐতিহাসিক মাইলফলকের কাছাকাছি রয়েছেন তিনি।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি শিগগিরই অবসর নেবেন। মঙ্গলবার অবশ্য সেই বক্তব্য আরও স্পষ্ট করেছেন তিনি, ‘সত্যি বলতে, আমি যখন বলেছি শিগগিরই, তার মানে হয়তো আরও এক বা দুই বছর খেলবো।’

রোনালদো ২০১৬ সালে পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন।  কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ঝুলিতে বিশ্বকাপ এখনো অনুপস্থিত।

রবার্তো মার্টিনেজের দল এখনো ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই তারা টিকিট পেয়ে যাবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By