শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১ হাজার ডলারের লিওনাইন গ্র্যান্ডমাস্টার্স দাবা আজ থেকে

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

দীর্ঘদিন পর লিওনাইন ৩য় গ্র্যান্ড মাস্টারস দাবা শুরু হচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির নাসিম টাওয়ারে লিওনাইন চেস ক্লাবে এ প্রতিযোগিতা শুরু হবে।

বাংলাদেশ, ভারত, উজবেকিস্তান ও ভিয়েতনামের ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার ও ৩ জন ফিদে মাস্টার এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার ভিদান্ত পানিসার ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ভারতের আন্তর্জাতিক মাস্টার আরিয়ান ভার্সানির সাথে, আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারের সাথে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ড মাস্টার আবদিসালিমভ আবদি মালিকের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার ইয়েন ডাক হুয়ার সঙ্গে খেলবেন।

এ ইভেন্ট হতে গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করতে হবে এবং আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য প্রয়োজন হবে ৯ খেলায় সাড়ে পাঁচ পয়েন্টের।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার বিজয়ীদের মোট এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে। যার মধ্যে চ্যাম্পিয়ন পাবেন পাঁচশত মার্কিন ডলার, রানার-আপ পাবেন তিনশত মার্কিন ডলার ও তৃতীয় স্থান লাভকারী পাবেন দুইশত মার্কিন ডলার নগদ অর্থ পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By