শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৯৯৮ সালের পর বিশ্বকাপে স্কটল্যান্ড, মূল পর্বে স্পেন-বেলজিয়ামও

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব মঙ্গলবার শেষ হয়েছে। শেষ দিনে স্পেন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, স্কটল্যান্ড ও অস্ট্রিয়া চূড়ান্ত পর্বের স্বয়ংক্রিয় জায়গাগুলো নিশ্চিত করেছে। স্কটল্যান্ড অবশ্য ১৯৯৮ সালের পর বিশ্ব আসরে ফিরছে। 

তুরস্কের বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেও গ্রুপ–ই’তে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। একই সঙ্গে ইতালির টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ছুঁয়ে ফেলেছে তারা। ২০১৮ থেকে ২০২১—এই সময়ে রেকর্ডটি গড়েছিল ইতালি।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করা স্পেনকে এগিয়ে দেন দানি ওলমো। তবে প্রথমার্ধেই গোল শোধ করেন দেনিজ গুল। গ্রুপে এটিই স্পেনের জালে কোনও দলের পাওয়া প্রথম গোল।

তার পর দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে উঠেছিল তুরস্ক। সালিহ ওজকানের গোলে ২-১ ব্যবধানে এগিয়েও যায় তারা। তাতে প্রথম হারের শঙ্কায় পড়েছিল স্পেন। শেষ পর্যন্ত মিকেল ওয়ারজাবালের গোলে সমতা ফেরায় স্পেন। ড্র করে স্পেনের জয়রথ থামালেও প্লে–অফ নিয়েই তুরস্ককে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

গ্রুপ–সি’তে দারুণ জয় পেয়েছে স্কটল্যান্ড। ১০ জনের ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়েছে তারা। তাতে ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপে ফিরছে তারা।

গ্রুপ–এইচ’তে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার সঙ্গে ১-১ ড্র করলেও বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে অস্ট্রিয়া। লিখটেনস্টাইনের বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ে টানা চতুর্থ বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। কসোভোর সঙ্গে ১-১ ড্র করে মূল পর্বে জায়গা পাকা করেছে সুইজারল্যান্ডও।

মোট ১২ গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। রানার্স–আপ দলগুলো যাবে প্লে–অফে। তাদের সঙ্গে থাকবে ২০২৪–২৫ নেশনস লিগের সেরা চার গ্রুপ–জয়ী যারা বাছাইপর্বে নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হতে পারেনি।

প্লে–অফ হবে আগামী ২৬ ও ৩১ মার্চ। আর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By