শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৮ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য আলাদা নিয়ম আনছে ওপেনএআই

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন

চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বয়সভিত্তিক নতুন সীমাবদ্ধতা চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই। ১৮ বছরের কম বয়সীদের শনাক্ত করে তাদের জন্য চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ধরন বদলে যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ১৬ বছরের এক কিশোরের আত্মহত্যার ঘটনায় মামলা হওয়ার পর এই সিদ্ধান্ত এসেছে। 

পরিবারের অভিযোগ, কিশোরটি মাসের পর মাস চ্যাটজিপিটির সঙ্গে কথা বলার পর আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমনকি এআই তাকে আত্মহত্যার উপায় নিয়ে দিকনির্দেশনা দিয়েছে এবং একটি চিঠি লেখায়ও সাহায্য করেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওপেনএআই’র প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে জানান, ‘কিশোরদের জন্য গুরুত্বপূর্ণ সুরক্ষা দরকার। তাই আমরা নিরাপত্তাকে গোপনীয়তার চেয়ে অগ্রাধিকার দিচ্ছি।’

নতুন যে নীতিমালার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই

১. ১৮ বছরের নিচে ব্যবহারকারীদের জন্য যৌনগ্রাফিক কনটেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করা হবে।
২. কোনোভাবেই ফ্লার্ট বা আত্মহত্যা নিয়ে আলোচনা করবে না চ্যাটজিপিটি।
৩. কেউ আত্মহত্যার ইঙ্গিত দিলে প্রয়োজনে অভিভাবক বা জরুরি অবস্থায় কর্তৃপক্ষকে জানানো হবে।
৪. বয়স অনুমান করতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে, সন্দেহ হলে ব্যবহারকারীকে ১৮ বছরের নিচে ধরা হবে। কিছু ক্ষেত্রে আইডি দিয়ে বয়স যাচাই করতেও হতে পারে।

অল্টম্যান আরও জানান, ‘প্রাপ্তবয়স্কদের আমরা প্রাপ্তবয়স্ক হিসেবেই দেখবো। তারা চাইলে ফ্লার্ট ধরনের কথোপকথন করতে পারবেন। তবে আত্মহত্যার নির্দেশনা কোনোভাবেই দেওয়া হবে না, কেবল গল্প বা সৃজনশীল লেখার প্রয়োজনে বিষয়টি ব্যবহার করা যাবে।’

ওপেনএআই জানিয়েছে, দীর্ঘসময় ধরে হাজারো মেসেজের বিনিময়ে তাদের সিস্টেম কখনও কখনও নিরাপত্তা ভেঙে যেতে পারে। এজন্য আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা যোগ করা হচ্ছে।

তথ্যসূত্র: গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By