টাঙ্গাইলের গোপালপুরে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হেরার আলো মডেল মাদ্রাসা ও টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আয়োজিত নূরানী স্কলারশিপ ২০২৫ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মে, বুধবার সকালে লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ বছর প্লে শ্রেণিতে ৪ জন এবং নার্সারি শ্রেণিতে ১০ জনসহ মোট ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে প্লে শ্রেণির শিক্ষার্থী নাজিব আলম টাঙ্গাইল জেলায় প্রথম স্থান অর্জন করে সবার দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ ড. আতাউর রহমান। আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ মো. হাবিবুর রহমান তালুকদার, হেরার আলো মডেল মাদ্রাসার মুহতামিম আবু জাফর, ম্যানেজিং কমিটির সদস্য শফিকুর রহমান, সদস্য ও শিক্ষক মো. সুরুজ্জামান এবং এক্সিকিউটিভ অফিসার মো. সাইফুদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সফলতা কামনা করেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);