শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৬ বছর পর ফাইনালে, লামিন ইয়ামাল লিখলেন ‘আলহামদুলিল্লাহ’

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৯:০৪ পূর্বাহ্ন
%E0%A7%A7%E0%A7%AC %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E2%80%98%E0%A6%86%E0%A6%B2%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা ফ্রান্সকে থামানো যাবে কি না—এমন প্রশ্নই ঘুরছিল ফুটবল দুনিয়ায়। তবে সেই প্রশ্নের জবাব দিয়েছে স্পেন। ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের ফাইনালে উঠেছে লা রোহা।

ম্যাচ শেষে স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুই হাত তুলে প্রার্থনার ভঙ্গিতে তোলা একটি ছবি পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে তিনি লেখেন, “Alhamdulillah” (আলহামদুলিল্লাহ)। মুহূর্তেই তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্পেন। ২২তম মিনিটে লামিন ইয়ামালের ওপর লুকাস দিনিয়ের ফাউলে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে মিকেল ওইয়ারসাবাল গোল করে দলকে এগিয়ে দেন।

বিরতির পর ৫৮তম মিনিটে দানি ওলমোর সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করেন। ৬৪তম মিনিটে ইয়ামাল বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও মাইকেল ওলিসেদের নিয়ে গড়া ফ্রান্সের আক্রমণভাগ পুরো ম্যাচেই স্পেনের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি দিদিয়ের দেশমের দল।

এটি ছিল বিশ্বকাপে স্পেন ও ফ্রান্সের দ্বিতীয় মুখোমুখি লড়াই। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় ৩-১ গোলে জিতেছিল ফ্রান্স। দুই দশক পর সেই হারের প্রতিশোধ নিল স্পেন।

২০১০ সালে প্রথম ও একমাত্র বিশ্বকাপ জয়ের পর এই প্রথম আবার ফাইনালে উঠল স্পেন। বড় প্রতিযোগিতার সেমিফাইনালেও নিজেদের দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে তারা। আগের সাতটি সেমিফাইনালের মধ্যে মাত্র একবার বিদায় নিয়েছিল স্প্যানিশরা; বাকি ছয়বারই খেলেছিল ফাইনাল।

এখন শিরোপার লড়াইয়ে স্পেনের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল। ফ্রান্সকে যেভাবে ছন্দহীন করে জয় তুলে নিয়েছে স্পেন, তাতে ফাইনালের আগে শক্ত বার্তাই দিয়ে রাখল লা রোহা।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By