শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে? ইরানে মার্কিন হামলা, বিশ্বজুড়ে উদ্বেগ ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান

১৬ বছরের অপেক্ষা, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন
%E0%A7%A7%E0%A7%AC %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%AC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে নকআউট পর্বে জয় যেন ভুলেই গিয়েছিল স্পেন। দীর্ঘ ১৬ বছরের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লা রোহা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্প্যানিশরা।

লস অ্যাঞ্জেলেসের ইনগেলউডের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩১তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফাবিয়ান রুইজ। পেদ্রির বদলে একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডারই প্রথমার্ধে দলের সেরা পারফরমার ছিলেন। লামিন ইয়ামালের ডান দিক থেকে করা কাটব্যাক দানি অলমোর শটে প্রথমে রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি বলে রুইজের নেওয়া শট ঠেকাতে পারেননি তিনি।

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি বেলজিয়াম। ৪০তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে সমতায় ফেরান শার্ল ডি কেটেলারে। আগের ম্যাচেও জোড়া গোল করা এই ফরোয়ার্ডের গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন কোর্তোয়া। তার পরিবর্তে গোলপোস্টে দাঁড়ান সিন লেমেন্স।

এরপর স্পেন একবার বড় বিপদে পড়লেও রক্ষা পায়। গোলরক্ষক উনাই সিমন বক্সের বাইরে চলে এলে সেই সুযোগ কাজে লাগাতে চেয়েছিলেন অ্যালেক্সান্ডার সালমেকার্স। রোমেলু লুকাকুর উদ্দেশে বাড়ানো তার ক্রস দারুণভাবে ক্লিয়ার করেন এইমেরিক লাপোর্তে।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে স্পেনের জয়সূচক গোল। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে পাউ কুবারসির শট বদলি গোলরক্ষক লেমেন্স ফিরিয়ে দিলেও ফিরতি বলে মিকেল মেরিনো জালে বল পাঠান। আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয়সূচক গোল করা মেরিনো এবারও দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন।

২-১ গোলের এই জয়ে ১৬ বছরের নকআউট জয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বেলজিয়ামকে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By