সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

১৫১৯ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদন, আন্দোলন চালিয়ে যাবে বাকিরা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৫০ পূর্বাহ্ন

অনুদান পাওয়া এক হাজার ৫১৯ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

গত ১০ নভেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ের অনুমোদন সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসার শিক্ষা বিভাগ।

এমপিওভুক্তির অনুমোদন না পাওয়া বাকি মাদ্রাসাগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, “সচিবালয়ে সচিবের সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়েছে। বৈঠকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন অনুদান বিহীন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার দাবি-দাওয়া যৌক্তিক। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে জরুরি ভিত্তিতে পরামর্শ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। এ জন্য চলতি সপ্তাহের দুই কর্মদিবস সময় নিয়ে আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানালে আন্দোলন বাস্তবায়ন কমিটি অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন গত ১০ নভেম্বর। এছাড়া লিখিত সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত আন্দোলন বাস্তবায়ন কমিটি অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা সিদ্ধান্তে অটল থাকেন।”

তিনি জানান, মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির ২১ সদস্য প্রতিনিধিদল।

অনুদানভুক্ত এক হাজার ৫১৯টি প্রতিষ্ঠানের জন্য এমপিওভুক্তির সিদ্ধান্ত গ্রহণ করে চিঠি ইস্যু করায় শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।

সব জেলা প্রশাসককে দেওয়া গত ১০ নভেম্বরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিপত্রে বলা হয়, ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ বিষয়ক একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা

প্রথম পর্যায়ে, যে সকল ইবতেদায়ী মাদ্রাসা ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’ এর সকল শর্তপূরণ করে, তাদের এমপিওভুক্ত করতে হবে। তবে এক্ষেত্রে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে।

দ্বিতীয় পর্যায়ে, ২০১৮ সালের নীতিমালার শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসাসমূহকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করতে হবে।

এমতাবস্থায়, প্রথম পর্যায়ে এমপিওভুক্তকরণের জন্য ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮’ অনুযায়ী যে সকল অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালার শর্তাবলি পূরণ করেছে সে সকল মাদ্রাসার তালিকা জরুরি ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন এবং এ বিষয়ে দেওয়া তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের ব্যত্যয় হলে মন্তব্যসহ পাঠানোর জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। মঙ্গলবার ১১ নভেম্বর এই  আন্দোলন ৩০ দিন পূর্ণ করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By