মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

১৩ বছর পর সেই দুঃস্বপ্নের সামনে মেসি

সীমু দা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
%E0%A7%A7%E0%A7%A9 %E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

গোল করছেন, ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা ছড়াচ্ছেন; কিন্তু জয় যেন কিছুতেই ধরা দিচ্ছে না লিওনেল মেসির ইন্টার মায়ামির। দলের টানা ব্যর্থতায় আর্জেন্টাইন মহাতারকার ব্যক্তিগত সাফল্যও অনেকটা ম্লান হয়ে পড়ছে। সামনে এখন এমন এক ম্যাচ, যেখানে জয় না পেলে ১৩ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতা আবারও ফিরে আসতে পারে মেসির ক্যারিয়ারে।


মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে সিএফ মন্ট্রিয়েলের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, এই ম্যাচেও জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবে ফ্লোরিডার দলটি। মেসির পেশাদার ক্যারিয়ারে সর্বশেষ ২০১৩ সালে এমন টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ঘটনা ঘটেছিল, তখন তিনি ছিলেন বার্সেলোনার জার্সিতে।


সর্বশেষ ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ওই ম্যাচে মেসি একটি গোল করলেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। ধারাবাহিকভাবে পয়েন্ট হারানোয় কোচ গিয়ের্মো হোয়োসের ওপরও চাপ বাড়ছে। দলের বর্তমান পরিস্থিতির দায় নিজের কাঁধে নিয়ে তিনি বলেন, ‘এখন যা কিছু ঘটছে, তার দায় আমার। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সবাইকে কষ্ট দিচ্ছে। উদ্বেগও তৈরি হয়েছে।’


তবে ইন্টার মায়ামির জন্য এমন সংকট নতুন নয়। গত মৌসুমেও টানা চার ম্যাচ জয়হীন ছিল দলটি। দুই হার ও দুই ড্রয়ের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেই সংকট কাটিয়ে ওঠে মায়ামি।


মেসির ক্যারিয়ারে দীর্ঘ জয়খরার উল্লেখযোগ্য একটি অধ্যায় এসেছিল ২০১৩ সালে। সে সময় বার্সেলোনা টানা পাঁচ ম্যাচে জয় পায়নি। সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর পিএসজির বিপক্ষে দুই ম্যাচ এবং অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করে কাতালান ক্লাবটি। এরপর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে হেরে পাঁচ ম্যাচের জয়হীন ধারা পূর্ণ হয়।


এবার সেই অস্বস্তিকর স্মৃতি আবারও সামনে দাঁড়িয়েছে মেসির। মন্ট্রিয়েলের বিপক্ষে জয় না পেলে ১৩ বছর পর আবারও টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা হবে তার।


তাই মন্ট্রিয়েলের বিপক্ষে ম্যাচটি শুধু তিন পয়েন্টের লড়াই নয়, ইন্টার মায়ামির ঘুরে দাঁড়ানোরও বড় সুযোগ। একই সঙ্গে মেসির জন্য এটি হবে ১৩ বছর আগের সেই তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানোর লড়াই।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By