শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১২তম উৎসবে ১২টি ব্যান্ডের পরিবেশনা

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৮:২২ অপরাহ্ন

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও ১ ডিসেম্বর চ্যানেল আইয়ের স্টুডিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট ২০২৫। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু স্মরণে ১২তম এই উৎসব মাতাবেন ১২টি দলের সদস্যরা।

ব্যান্ডদলগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবসকিউর, নোভা, নির্ঝর, মেহরীন, সিম্ফনি, ফিডব্যাক, স্টারকিং ও তরুণ। 

এ উপলক্ষে ২৭ নভেম্বর চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, সংগীতশিল্পী ফোয়াদ নাসের বাবু, মানাম আহমেদ, পার্থ মজুমদার, পিয়ারু খান, হামিন আহমেদ, জয় শাহরিয়ার, শামিম আহমেদ, গীতিকবি বাপ্পি খান, ব্যান্ড উৎসবের প্রকল্প পরিচালক রাজু আলীম, পরিচালক অনন্যা রুমা প্রমুখ। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আগামী বছর এই উৎসবকে বৃহৎ আকারে করার পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি সবার সহযোগিতা পেলে সেটা সম্ভব হবে।’ 

১ ডিসেম্বর চ্যানেল আইয়ের পর্দায় উৎসবটি সরাসরি সম্প্রচার হবে সকাল ১১টা ৫ মিনিট থেকে দিনব্যাপী।

বলা দরকার, ব্যান্ড লেজেন্ড আইয়ুব বাচ্চুর প্রস্তাবের প্রেক্ষিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর সম্মতিতে চ্যানেল আই ২০১৪ সাল থেকে এই উৎসব আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By