মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

১০ টাকা কেজি চালের মতো কার্ডের লোভ দেখানো হচ্ছে: জামায়াত আমির

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
%E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE %E0%A6%95%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A4%E0%A7%8B %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AD %E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4

জনগণকে ১০ টাকা কেজি দরে চাল দেয়ার মতো করে এখন বিভিন্ন কার্ডের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ১০ দলীয় নির্বাচনী ঐক্যের এ শীর্ষ নেতা।

তিনি বলেন, “আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে এখন চাপানোর চেষ্টা করছেন। ১০ টাকা কেজি চালের মতো অনেক কার্ডের লোভ দেখানো হচ্ছে। মানুষকে ফ্ল্যাট এখনই যেন হাতে তুলে দেয়া হচ্ছে। আমরা কিন্তু ওই সমস্ত চোরাপথে জনগণের যে ভোটের বৈধ অধিকার এবং পাওয়ার এটাকে আমরা প্রভাবিত করাকে ঘৃণা করি।”

মিথ্যা কোনো স্বপ্ন নয়, সরকার গঠন করলে যৌক্তিকতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক উন্নয়নের আশ্বাস দিয়ে জামায়াত আমির বলেন, জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যতি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।

পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে। বেশকিছু জায়গায় এখনও পৌঁছায়নি। সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে অনুরোধ করব। এট যেন নিশ্চিত হয় এমন সময়ের ভেতরে এই ব্যালট যেন ভোট নিয়ে ফিরে আসতে পারে। না আসতে পারলে জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে।
 
প্রবাসীদের কাছে অনুরোধ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, আপনারা যে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হন সেটার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে।

“কাজেই আপনি যাকে ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তি আপনার পছন্দের, আপনি নিঃসঙ্কোচে তাকেই ভোট দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দেবে আগামী দিনে এই দেশ কে পরিচালনা করবে। এই দেশের সেবার সুযোগ কারা পাবে। আপনি যদি অবহেলা করে আপনার ভোট না দেন তাহলে হতে পারে একটা ভোটই কোনো একটা আসনে ব্যবধান তৈরি করে দিতে পারে। তখন আপনি যে কামনা করেছিলেন সেটার প্রতিফলন হবে না। তখন হয় তো অন্যকিছু হয়ে যাবে। মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার না, আপনার পবিত্র দায়িত্বও। এ দুটোই আপনাকে পালন করতে হবে।”

গণভোট নিয়ে জামায়াত আমির বলেন, রাজনীতিতে আমরা যারা বড় ধরনের পরিবর্তন চাই, গণভোটে আমরা ‘হ্যাঁ’ বলব।

তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেহেতু জাতি গঠন করতে চাই, এককভাবে ও দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না। আমরা বাংলাদেশের সকল দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে যাচ্ছি। ব্যতিক্রম কিছু থাকতে পারে। আমরা জাতিকে আশ্বস্ত করেছি, একা নয়, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By