বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

হোমপেজকে নিজের মতো সাজাতে ইউটিউবে নতুন ফিচার

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন

ইউটিউবের হোম ফিড দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে আসছে। অ্যালগরিদমনির্ভর রেকমেন্ডেশন অনেক সময়ই সঠিকভাবে কাজ করে না, ফলে হোমপেজ ভরে ওঠে এমন সব ভিডিওতে, যেগুলো ব্যবহারকারীর আগ্রহের সঙ্গে মিলে না। এ অভিযোগকে গুরুত্ব দিয়ে এবার নতুন সমাধান আনছে প্ল্যাটফর্মটি—পরীক্ষামূলক চালু হয়েছে ‘ইউর কাসটম ফিড’ নামের ফিচার।

ইউটিউব জানায়, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে প্ল্যাটফর্ম তাদের দেখার ধরন ঠিকভাবে বুঝতে পারে না। উদাহরণ হিসেবে বলা হচ্ছে—কয়েকটি বাচ্চাদের ভিডিও বা ডিজনি–ধারার কনটেন্ট দেখলেই ইউটিউব ধরে নেয় যে ব্যবহারকারী এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চান। একটু পরেই পুরো হোম ফিড ভরে যায় একই ধরনের সুপারিশে।

এই সমস্যা দূর করতেই আনা হচ্ছে নতুন কাস্টমাইজেশন ব্যবস্থা। নির্বাচিত ব্যবহারকারীরা এখন হোম বাটনের পাশে একটি নতুন অপশন দেখছেন— ‘ইউর কাসটম ফিড’। সেখানে গিয়ে তারা পছন্দের বিষয় নিজে টাইপ করে দিতে পারবেন। রান্না, টেকনোলজি, ভ্রমণ, বই—যে কোনো ক্যাটেগরি লিখলেই ইউটিউব সেই বিষয়ের ওপর ভিত্তি করে ফিড সাজাবে। অর্থাৎ, ব্যবহারকারীর সরাসরি নির্দেশ অনুযায়ী অ্যালগরিদম কাজ করবে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফিচারটি সাধারণের জন্য উন্মুক্ত হলে ইউটিউব ব্যবহারের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসবে। এতদিন অনাকাঙ্ক্ষিত ভিডিও থেকে বাঁচতে ব্যবহারকারীদের ‘ নট ইন্টারেস্টেড’ বা ‘ডোন্ট রেকমন্ডেড চ্যানেল’ অপশন ব্যবহার করে ফিড পরিষ্কার করতে হতো। নতুন ফিচার সেই প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।

শুধু ইউটিউব নয়, অন্যান্য প্ল্যাটফর্মও ফিড–নিয়ন্ত্রণে ব্যবহারকারীদের বেশি ক্ষমতা দেওয়ার দিকে এগোচ্ছে। মেটার থ্রেডস অ্যালগরিদম কন্ট্রোল ফিচার পরীক্ষা করছে, আর এক্স (সাবেক টুইটার) কাজ করছে এমন একটি সিস্টেমে যা ব্যবহারকারী গ্রোক এআই বটকে ট্যাগ করলেই ফিড বদলে দেবে।

এ মুহূর্তে ‘ইউর কাসটম ফিড’ সীমিতসংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে পৌঁছেছে। সফলভাবে পরীক্ষার ফল মিললে এটি বিশ্বব্যাপী সকল ব্যবহারকারীর জন্য চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইউটিউব এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বিশেষজ্ঞরা মনে করছেন—অ্যালগরিদম নিয়ে দীর্ঘদিনের সমালোচনা কাটাতে এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By