সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর মৃত্যু

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%AE %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় সব (৮) আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, এয়ারবাস এইচ১৩০ মডেলের একটি হেলিকপ্টার বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মেলাউই অঞ্চলের একটি প্ল্যান্টেশন এলাকা থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়।

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস) প্রধান মোহাম্মদ সিয়াফি বলেন, হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থানটি ঘন জঙ্গল ও খাড়া পাহাড়ি এলাকায় অবস্থিত, যা উদ্ধার কার্যক্রমকে জটিল করে তুলেছে।

তিনি আরও জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাব্য স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার পশ্চিমে ধ্বংসাবশেষের একটি অংশ (যা হেলিকপ্টারের লেজ বলে ধারণা করা হচ্ছে) উদ্ধার করা হয়েছে।

স্থানীয় উদ্ধার সংস্থার এক মুখপাত্র জানান, দুর্ঘটনায় হেলিকপ্টারের ৬ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যসহ মোট ৮ জনই নিহত হয়েছেন।

উদ্ধারকারীরা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, দুর্ঘটনাস্থলটি একটি পাম অয়েল প্ল্যান্টেশন, যা সিত্রা মাহকোতা কোম্পানির মালিকানাধীন। আর হেলিকপ্টারটি পরিচালিত হচ্ছিল ম্যাথিউ এয়ার নুসান্তারা নামের একটি বেসরকারি উড়োজাহাজ সংস্থার মাধ্যমে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। এর বিষয়ে তদন্ত চলছে।

সূত্র: রয়টার্স



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By