সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

‘হাসিনাকে লাত্থি দিয়ে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে করব’

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
%E2%80%98%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9B%E0%A6%BF %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%87 %E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC

গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেওয়া একটি রাজনৈতিক দলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, ওই দলের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ‘ডিল’ করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এক গণজমায়েতে এসব কথা বলেন তিনি। কর্মসূচিটির আয়োজন করে দেশের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’।

গণজমায়েতে দেওয়া বক্তব্যে সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আমরা আপনাদের সঙ্গে ডিল করব।”

তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি,“এই ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা।”

ডাকসুর ভিপি আরও বলেন,“এই ‘না’ মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা।”

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন,“আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন। কিন্তু সেই মঞ্চে একবারের জন্যও আমরা ‘হ্যাঁ’-এর স্লোগান বা ডায়লগ শুনি না।”

এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন,“তাহলে আমরা কি ধরে নেব আপনি ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা, ‘না’ মানে হলো মোদি, ‘না’ মানে হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া।”

সাদিক কায়েম হুঁশিয়ারি দিয়ে বলেন, “জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে দালালি করা কাউকে কোনো জায়গা দেওয়া হবে না।”

সবশেষে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।”



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By