মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

হালান্ডের শেষ মুহূর্তের গোলে জয় পেল নরওয়ে, সামনে ব্রাজিল

সীমু দা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%B0%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে। নির্ধারিত সময়ের মাত্র চার মিনিট আগে আর্লিং হালান্ডের জয়সূচক গোলে নাটকীয় জয় তুলে নেয় ইউরোপের দলটি।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। বলের দখল ও সুযোগ তৈরিতে কিছুটা এগিয়ে ছিল নরওয়ে, তবে আইভরিকোস্টও পাল্টা আক্রমণে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে ফেলে।

ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম গোলের দেখা পায় নরওয়ে। বক্সের বাইরে থেকে অ্যান্তোনিও নুসার নেওয়া দুর্দান্ত কোনাকুনি শট আইভরিকোস্টের গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে।

প্রথমার্ধে নরওয়ে ৬টি শট নিলেও আইভরিকোস্ট নেয় ৫টি। তবে আফ্রিকার দলটির চারটি শটই লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতায় ফিরতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আইভরিকোস্ট। একের পর এক আক্রমণের পর ম্যাচের ৭৪তম মিনিটে সমতায় ফেরে তারা। বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন আমাদ দিয়ালো। চলতি বিশ্বকাপে এটি ছিল তার দ্বিতীয় গোল।

সমতায় ফেরার পর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। তবে সেই সুযোগ দেননি নরওয়ের তারকা আর্লিং হালান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে প্যাট্রিক বার্গের চমৎকার পাস থেকে সহজ ফিনিশিংয়ে জয়সূচক গোলটি করেন তিনি। বিশ্বকাপে এটি হালান্ডের পঞ্চম গোল।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে এবং জায়গা করে নেয় বিশ্বকাপের শেষ ষোলোয়।

এই জয়ের ফলে আগামী ৫ জুলাই নিউ জার্সিতে শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। ব্রাজিল এর আগে শেষ বত্রিশের ম্যাচে জাপানকে হারিয়ে নকআউট পর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছিল।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By