মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

হালদা খননের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

সীমু দা
বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A6%BE %E0%A6%96%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6 %E0%A6%AD%E0%A7%82%E0%A6%81%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF

প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পের আওতায় দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন (রুই জাতীয়) ক্ষেত্র হালদা নদীর উজান খাগড়াছড়ির মানিকছড়ি অংশ খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার যোগ্যাছোলা অংশে মাটি কেটে, ফলক উন্মোচন ও নদীর পাড়ে বৃক্ষরোপণ করেন খাগড়াছড়ি আসনের এমপি ওয়াদুদ ভুঁইয়া। পরে যোগ্যাছোলা শহীদ মিনার চত্বরে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এসময় তিনি বলেন, প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, স্বাধীনতা পরবর্তী এদেশের কৃষিজীবি মানুষের ভাগ্যোন্নয়নে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেন। যার ফলে দেশে কৃষি উৎপাদন বেড়েছিল এবং এই খাল খনন কর্মসূচী বিশ্বে নজর কেড়েছিল। পিতার সেই জনবান্ধব খাল খনন কর্মসূচী আবারও চালু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই আলোকে হালদা নদীর উজানের মৃত্যপ্রায় অংশ খননে ৪৩ দিনের কর্মসূচি গ্রহণ করে সরকার। এতে করে হালদাপাড়ে চাষাবাদ বৃদ্ধির পাশাপাশি হালদা খালে মাছের উৎপাদন বাড়বে। খনন পরবর্তী হালদা রক্ষার দায়িত্ব এখন থেকে পাড়বাসীকেই নিতে হবে’।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কর্মকর্তা কাজী মাসুদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. হাবিবুর রহমান, যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন সরকার, শ্রমিক সর্দার মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথী, সাধারণ সম্পাদক এমএন আফসার, জেলা বিএনপি নেতা এমএ করিম, মো. এনামুল হক এনাম, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মীর হোসেনসহ জেলা উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার সংস্কার কাজে ৪৩ দিনব্যাপি ৪৭৬জন অতিদরিদ্র ও কর্মহীন শ্রমিক দৈনিক ৫০০ টাকা মজুরিতে কাজ করছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By