শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘হামজা চৌধুরী সম্পর্কে শুনেছি, সে খুব ভালো মানের ফুটবলার’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন

এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় মাঠে বসে বাংলাদেশের খেলা খুব কাছ থেকে দেখেছেন ভারতীয় দলের কোচ রাহুল ব্যানার্জি। বাংলাদেশের আর্চারদের পারফরম্যান্সে মুগ্ধ কলকাতার ছেলে।

এদিকে, আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। ওই ম্যাচে খেলবেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ফুটবলার সম্পর্কেও শুনেছেন রাহুল। তাই হামজার প্রশংসায় কার্পণ্য নেই তার।

২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বর্তমানে দলের সঙ্গে ঢাকায় অবস্থান করছেন রাহুল। বুধবার (১২ নভেম্বর) জাতীয় ফুটবল স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আর্চার ও ফুটবল নিয়ে কথা বলেন তিনি।

বাংলাদেশের আর্চার সম্পর্কে ভারত জাতীয় দলের সাবেক এই তারকা বলেন, “বাংলাদেশ আর্চারি দল আগের থেকে অনেক উন্নতি করেছে। বিশেষ করে কম্পাউন্ডে তারা খুব ভালো খেলছে। অথচ বাংলাদেশ আগে কখনও কম্পাউন্ডে এত শক্তিশালী দল ছিল না। এটা খুব ভালো দিক।”

ভারতীয় দলের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ভারতও ২০০৬ সাল থেকে কম্পাউন্ড শুরু করে। তবে আমরাও এত ভালো ছিলাম না। ২০১৯-২০ সালে এসে আমরা পদক জিততে শুরু করেছি। আমার মনে হয় বাংলাদেশের কোচিং ভালো হচ্ছে। ফ্যাসিলিটিজ আরও ভালো হলে নিশ্চয় বাংলাদেশ কম্পাউন্ডে আর ভালো করবে।”

এবারের আর্চারি চ্যাম্পিয়নশিপে সব দিক দিয়েই এগিয়ে রয়েছে ভারত। রিকার্ভ পুরুষ দলগত ফাইনালে তারা লড়বে দক্ষিণ  কোরিয়ার বিপক্ষে। কম্পাউন্ড পুরুষ দলগত ফাইনালে ভারতের প্রতিপক্ষ কাজাখস্তান। কম্পাউন্ড নারী দলগত ফাইনালে সোনার লড়াইয়ে ভারতের লড়বে কোরিয়ার সঙ্গে। আর কম্পাউন্ড মিশ্র দলগত ফাইনালে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে লড়বে ভারত।

নিজের দলের এমন পারফরম্যান্সে খুশি রাহুল ব্যানার্জি বলেন, “এবার ভারত খুব ভালো পারফরম্যান্স করছে। আসরের অন্যতম কঠিন প্রতিপক্ষ ভারত। অবশ্যই সেরা দল। সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারত কম্পাউন্ড পুরুষ দল বিশ্বচ্যাম্পিয়ন। আমাদের অনেক আর্চার আছে, যারা এখন টপ র‌্যাঙ্কিংয়ে।  প্রথম দিন থেকেই আমাদের এটাই লক্ষ্য ছিল যে আমরা লড়াই করবো মেডেলের জন্য। শুধু তাই নয়, রিকার্ভ ও কম্পাউন্ড বাছাইয়ে সেরারা ভারতের। সব মিলিয়ে ফাইনাল স্কোরেও ভালো আমাদের আর্চার। ফাইনাল ম্যাচে কোরিয়ার সঙ্গে খুব ভালো লড়াই হবে। কারণ কোরিয়া খুব শক্তিশালী টিম। আজ অবধি যা প্রত্যাশা  করেছি এর চেয়ে অনেক ভালো খেলছে ভারত।”

আগামী ১৮ নভেম্বর এই স্টেডিয়ামেই ভারত জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশের। আগে থেকেই নিজ দলের জন্য শুভকামনা জানিয়ে রাহুল বলেন, “একজন ভারতীয় সমর্থক হিসেবে সবসময় চাই আমাদের টিম জিতুক। এটা ভালো গ্রাউন্ড হোক ভারতের জন্য। জেতা বা হারা খেলার অংশ। তবে ভারত জিতবে সেটা আশা করতেই পারি।”

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর প্রশংসা করেন রাহুল, “হামজা চৌধুরী সম্পর্কে শুনেছি। সে খুব ভালো মানের ফুটবলার। হামজার উপস্থিতিতে দর্শকরা যেন ভালো ফুটবল ম্যাচ দেখতে পারে, সেটাই আমার আশা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By