সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

হাদি হত্যার বিচার দাবিতে শাহ আমানত সেতু অবরোধ

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৯:১০ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A4 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা। দেশব্যাপী অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ২টার পরে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, হাদি হত্যার ঘটনায় কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও সরকার মূল আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত দুঃখজনক। তারা অবিলম্বে হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম দেন।

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব বলেন, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলে।

জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, দুপুর থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যার সময় অবরোধকারীদের অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে এসেছে।

এর আগে শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। গত শুক্রবার ওসমান হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল করে ইনকিলাব মঞ্চ। আন্দরকিল্লা শাহী জামে মসজিদে জুমার নামাজ শেষে মিছিল বের করা হয়।

গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পল্টন থানায় প্রথমে হত্যাচেষ্টা মামলা হলেও হাদির মৃত্যুর পর তা নিয়মিত হত্যা মামলায় রূপান্তরিত হয়।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By