মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

হাতির ফাঁদে পড়ে বিদ্যুতায়িত নারীর মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:০৩ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

বান্দরবানের লামায় হাতির জন্য দেয়া বৈদ্যুতিক ফাঁদে পড়ে রুবি আক্তার (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ হায়দারনাশী এলাকায় গিয়াসউদ্দিনের আম বাগানে আজ মঙ্গলবার (১৯ মে) ভোরে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুর শুক্কুরের স্ত্রী।

জানা যায়, আম বাগান ও ধানের ক্ষেত রক্ষায় বাগান মালিক জমিতে বৈদ্যুতিক ফাঁদ পাতে। গৃহস্থালি কাজে রুবি আক্তার জমিতে গেলে সেই ফাঁদে পড়ে রুবি আক্তার বিদ্যুতায়িত হয়ে মারা যায়। ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দিতে লাশ দাফনের চেষ্টা চলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে লামা থানায় অপমৃত্যু মামলা করা হবে৷

লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এম কবির হোসেন জানিয়েছেন, ফাঁদ পাতা বন্যপ্রাণী সংরক্ষণ (নিরাপত্তা)আইন ২০১২ মতে অপরাধ। এই আইনে দোষী ব্যক্তির বিরুদ্ধে জেল ও জরিমানার বিধান রয়েছে। তথ্য উপাত্ত পর্যালোচনা করে জানা যায় গত ১০ বছরে লামা উপজেলায় অবৈধ বৈদ্যুতিক ফাঁদে পড়ে ১৪টি বন্য হাতি ও ৬ জন মানুষের মৃত্যু হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By