শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

হরমুজ প্রণালী নিয়ে এবার সুখবর দিল ইরান

সীমু দা
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান।

শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানান, লেবাননে যুদ্ধবিরতির সময়কাল পর্যন্ত সব বাণিজ্যিক জাহাজের জন্য প্রণালীটি খোলা থাকবে। তবে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত “সমন্বিত রুট” অনুসরণ করে চলাচল করতে হবে।

এ ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, তেহরানের সঙ্গে কোনো চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে।

এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়ে; তেলের দাম ১১ শতাংশেরও বেশি কমে যায়।

এর আগে ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান—বিশেষ করে ইরানঘনিষ্ঠ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে—যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ববর্তী যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী কার্যত বন্ধ ছিল এবং অল্পসংখ্যক বাণিজ্যিক জাহাজ চলাচল করছিল। শর্ত লঙ্ঘনের অভিযোগে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল।

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ-এর মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকও স্থায়ী সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। তবে উভয় পক্ষই নতুন করে আলোচনায় বসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার ঘোষণা সাময়িকভাবে উত্তেজনা কমালেও, স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক অগ্রগতি জরুরি।

সূত্র: সিএনবিসি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By