যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলো “ধ্বংস করে দেওয়া হবে”। খবর- আলজাজিরা।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েল-এর দিমোনা ও আরাদ শহরে বহু মানুষ আহত হয়েছেন। এ ঘটনাকে “কঠিন যুদ্ধের সন্ধ্যা” বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে। রাজধানী তেহরান, কারাজ, ইসফাহান এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা-সহ একাধিক স্থানে হামলার খবর পাওয়া গেছে।
ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, নাতাঞ্জের পারমাণবিক স্থাপনাও হামলার শিকার হয়েছে।
এদিকে উপসাগরীয় উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের দূতাবাসের কয়েকজন কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
ক্রমবর্ধমান এ সংঘাতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);