বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

হরমুজ ঘিরে বাড়ল তেলের দাম

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%98%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%B2 %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE

এশিয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। ইরান ও ওমানের মধ্যে আলোচনার পর হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।


ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।


এর আগে গত সপ্তাহে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই ধরনের তেলের দামই ৭ শতাংশের বেশি কমেছিল। ধারণা করা হচ্ছিল, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা হতে যাচ্ছে, যার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথটি আবার চালু হতে পারে।


বিশ্বের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহণ হত।


এদিকে ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রকে এখনও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। ফলে হরমুজ প্রণালি কবে খুলবে, তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By