বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সন্ধান মিলল ‘রহস্যজনকভাবে’ নিখোঁজ সেই ৪ স্কুলছাত্রীর টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ যুবকের মৃত্যু ২১ ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা আমিরাতের পরিচয় গুপ্ত রেখে দেড় মাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অবস্থান তরুণীর মোটরসাইকেলে কড়াকড়ি, নিয়ন্ত্রণহীন অটোরিকশা নিয়ে নীরবতা কেন? ইরানে গোপন হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত নেপালে অবতরণের সময় হঠাৎ বিমানে আগুন গর্ভের সন্তান ছেলে না মেয়ে প্রকাশ করা যাবে না: হাইকোর্টের রায় ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামির পদত্যাগ বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-২০ দল ঘোষণা সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ রিয়াল মাদ্রিদকে হারিয়ে লিগ শিরোপা জিতল বার্সেলোনা ২০২৬ বিশ্বকাপে হট ফেবারিট কারা, জানালেন মেসি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কার্যক্রম ও জনবলের চাকরি বহাল রাখার দাবি নাটোরে ট্রাকের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল ছাগল ব্যবসায়ীর, আহত ৩ নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ঢাকাসহ ১৮ জেলার জন্য সতর্কবার্তা জারি নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? মে মাস জুড়ে তাপমাত্রা নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ

হঠাৎ আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা, জানা গেল কারণ

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:২১ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E %E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার (১৪ মে) আইনজীবীর পোশাক পরে কলকাতা হাইকোর্টে হাজির হয়ে ভোট পরবর্তী সহিংসতার একটি মামলায় নিজেই সওয়াল করেছেন। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরাজয় এবং দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর রাজ্যে শুরু হওয়া সহিংসতা ঘিরে দায়ের করা মামলায় তিনি আদালতের দ্বারস্থ হন।

তৃণমূল নেতা ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় আদালতে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

শুনানির শুরুতে তিনি জানান, আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে এটাই তার প্রথম উপস্থিতি। পরে যুক্তিতর্কে তিনি দাবি করেন, রাজ্যে চলমান সহিংসতায় নারী, শিশু ও সংখ্যালঘুরাও নিরাপদ নন। তিনি আদালতে ১০ জন নিহত ব্যক্তির তালিকা জমা দিয়ে বলেন, তাদের মধ্যে ৬ জন হিন্দু সম্প্রদায়ের সদস্য।

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, এক তফশিলি জাতিভুক্ত পরিবারের ৯২ বছর বয়সী এক বিধবাকে হামলা ও উচ্ছেদের শিকার হতে হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে বাড়িঘর ও সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি কিশোরীদের ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, পুলিশ কি নিষ্ক্রিয় হয়ে আছে। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ কোনো বুলডোজার রাজ্য নয়।”

মাছের বাজার থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িঘর ধ্বংসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশ অপরাধ দমনের বদলে অনেক ক্ষেত্রে এফআইআর গ্রহণেও বাধা দিচ্ছে। বিচারব্যবস্থার হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, সত্য ও ন্যায়বিচারের জন্য তার লড়াই চলবে।

উল্লেখ্য, গত ৪ মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আদালতে হাজিরা প্রমাণ করে যে তিনি বিপদের সময় বাংলার মানুষকে ছেড়ে যান না। প্রতিহিংসার রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সাহস ও সংকল্পের সঙ্গে লড়াই করছেন।

অন্যদিকে রাজ্যে ক্ষমতা দখল করা বিজেপির পক্ষ থেকে এই সহিংসতাকে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল হিসেবে দাবি করা হয়েছে। দুই রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথের হত্যার মতো ঘটনায় বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি ও আদালতের নির্দেশনার দিকে এখন তাকিয়ে আছে সারাদেশ।

সূত্র: ইন্ডিয়া টুডে



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By