বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিক্যাল কলেজে ছুটি ঘোষণা

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:২৪ পূর্বাহ্ন

সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কার্যক্রম কিছু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ঢাকা মেডিক্যাল কলেজ ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এবং ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

কলেজের পক্ষ থেকে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডা. মাজহারুল শাহিন বলেন, দেশজুড়ে ভূমিকম্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনও হলে রয়েছেন।

অধ্যক্ষের ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।

মো. কামরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরীক্ষা যেহেতু বন্ধ, তাই পাঁচ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সবাই একটু প্যানিকড, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে ভালো লাগবে।

শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশত মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এরপর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি ভূ-কম্পন হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। পরে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়েছে; যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By