সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

স্পর্শে ফিরছেন অর্চিতা!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

যেন স্পর্শের বাইরে চলে যাচ্ছিলেন অর্চিতা। কারণ লম্বা সময় হলো, সিনেমার কথা বলে ছেড়েছেন টিভি তথা নাটকের কাজ। সিনেমায় তার স্পর্শ খানিক মিললেও, সেটি যেন হাওয়াই মিঠাই! মিইয়ে গেছে হালকা বাতাসেই।

এরপর বিয়ে ও যুক্তরাষ্ট্র যাত্রা। লম্বা বিরতি শেষে গত বছরে এসে ওয়েব সিরিজ ও একক নাটকে খানিক নিয়মিত হলেও, সেটি আশানুরূপ স্পর্শ করতে পারেনি দর্শক মন।

অবশেষে অভিনেত্রী ফিরছেন তুমুল গতির এক জনপ্রিয় সিরিজের মাধ্যমে। নাম তার ‘ব্যাচেলর পয়েন্ট’। প্রচার চলছে ৫ নম্বর সিজন। এতেই দেখা মিলবে অর্চিতার চমক, দর্শকরা পর্দায় পাবে প্রিয় নায়িকার অভিনয় ও গ্ল্যামারের স্পর্শ। কাজল আরেফিন অমি পরিচালিত সিরিয়ালটির চরিত্র কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে জাকিরকেও। আরও এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া। নির্মাতা বলছেন, চরিত্রটি দর্শকদের জন্য বিশাল সারপ্রাইজ হবে! তাই আগাম বলছেন না।

এ বিষয়ে একেবারে চুপ স্পর্শিয়াও। উল্টো বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রশ্ন করে বসলেন ফেসবুকে, ‘আপনারাই বলুন- আমার চরিত্রটি কী হতে পারে?’ অর্চিতা স্পর্শিয়া অভিনেত্রী বলেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এজন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়।’

এদিকে স্পর্শিয়াকে ব্যাচেলর বহরে যুক্ত করা প্রসঙ্গে কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র বেশ কম। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ হোক। স্পর্শিয়ার সঙ্গে কারও পেয়ার হয় কিনা বা তার চরিত্র কতটা আনন্দিত করবে, সেটা সিজন ফাইভের পরের পর্বগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’ অর্চিতা স্পর্শিয়া সিরিজটিতে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। 

চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ পর্বগুলো। অর্চিতা স্পর্শিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By