মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগ, পলাতক মাদ্রাসার প্রধান শিক্ষক

সীমু দা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97 %E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95

ঠাকুরগাঁও সদরের সালন্দর সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসায় প্রধান শিক্ষক কর্তৃক স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বুধবার থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম। বৃহস্পতিবার এই ঘটনার প্রতিবাদে মাদ্রাসার সামনে মানববন্ধন করে এলাকাবাসী ও অভিভাবকেরা। পরে বিক্ষুব্ধ জনতা মাদ্রাসার প্রতিটি দরজায় তালা ঝুলিয়ে দেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিক্ষুব্ধ এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, সিংপাড়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রধান শিক্ষক আজহারুল ইসলামের সাথে ২০০০ সালে সালন্দর এলাকার সোলেমান আলীর মেয়ে লাভলী বেগমের বিয়ে হয়। তাদের দুটি সন্তান রয়েছে। লাভলী বেগমের স্বামীর পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বিভিন্ন বিষয়ে নিজেদের সিদ্ধান্ত চাপাতে থাকলে লাভলী প্রতিবাদ করতেন। প্রতিবাদ করলে স্বামী আজহারসহ তার ভাই আলীম, জাহাঙ্গীর এবং বোন আসমা ও নাজমা লাভলীর ওপর অমানবিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটলে লাভলীর ছেলে জুবায়ের ও মেয়ে আখি এর প্রতিবাদ করে। এতে আজহার ও তার ভাইবোনেরা লাভলী ও তার সন্তানদের ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ।

গত বুধবার স্ত্রী লাভলীর ওপর নির্যাতনের ঘটনা ঘটলে এলাকাবাসী তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার বিক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণে এর প্রতিকার চেয়ে মানববন্ধন করে এবং ওই মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক ও তার ভাইবোনদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সকলের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, এর আগেও সংশ্লিষ্ট বিষয়ে ওই শিক্ষক ও তার ভাইবোনদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সম্প্রতি তিনি যে ঘটনা ঘটিয়েছেন তাতে এলাকাবাসী বেশ বিক্ষুব্ধ হয়েছে এবং মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল এবং সঠিক তদন্ত করে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By