বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

সীমু দা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%81%E0%A6%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AB%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার করিমপুর এলাকায় স্ত্রীকে হত্যা করে বাড়ির পাশেই মাটিচাপা দিয়ে স্বজনদের কাছে তিনি প্রবাসে চলে গেছেন বলে প্রচার করেছিলেন স্বামী। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ তথ্য ধরা পড়লে শেষ পর্যন্ত ভেঙে পড়ে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১০ ফুট গভীর মাটি খুঁড়ে প্রায় দুই ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয় গৃহবধূর মরদেহ।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার করিমপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় দুই ঘণ্টা খনন শেষে নিহত জায়েদা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উৎসুক শত শত মানুষের ভিড় জমে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় ১৮ দিন আগে স্ত্রী জায়েদা বেগমকে হত্যা করেন আলমগীর হোসেন। পরে বাড়ির পাশেই গোপনে মরদেহ মাটিচাপা দিয়ে তিনি স্বজন ও প্রতিবেশীদের জানান, তার স্ত্রী প্রবাসে চলে গেছেন।

দিনের পর দিন মেয়ের কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বজনরা। বারবার আলমগীরের কাছে জানতে চাইলে তিনি একই দাবি করে আসছিলেন। পরে কোনো উপায় না পেয়ে গত ৩ জুলাই রাজনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের বাবা আব্দুল হান্নান। জিডির পর তদন্তে নেমে পুলিশ সন্দেহের ভিত্তিতে রবিবার (৫ জুলাই) আলমগীর হোসেনকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যা করে মরদেহ মাটিচাপা দেওয়ার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী সোমবার ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By