শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সোরা অ্যাপে আয়ের সুযোগ দেবে ওপেনএআই

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন

কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর ভিডিও তৈরির অ্যাপ ‘সোরা’–তে বড় পরিবর্তন আনছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখন থেকে চলচ্চিত্র নির্মাতা, টেলিভিশন প্রযোজক বা অন্যান্য কনটেন্ট ক্রিয়েটররা তাদের চরিত্র এবং সৃজনশীল উপাদান কীভাবে ব্যবহৃত হবে, তা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে লেখেন, ‘কপিরাইট মালিকরা এখন চরিত্র ব্যবহারের অনুমতি বা নিষেধাজ্ঞা নির্ধারণ করতে পারবেন। এতে তাদের কাজের ওপর স্বত্ব ও আয়–উভয়ের সুরক্ষা নিশ্চিত হবে।’

অল্টম্যান আরও জানান, চরিত্র বা কনটেন্ট ব্যবহারের অনুমতি দেওয়া হলে, ভবিষ্যতে আয় ভাগাভাগির ব্যবস্থাও চালু করা হবে। প্রাথমিকভাবে এটি সোরা অ্যাপে পরীক্ষামূলকভাবে কার্যকর করা হবে, পরে ওপেনএআইয়ের অন্যান্য পণ্যেও একই নীতি প্রয়োগের পরিকল্পনা রয়েছে।

এআই–তৈরি ভিডিও কনটেন্টের ব্যবহার বাড়লেও, কপিরাইট ও নৈতিক অধিকার নিয়ে বিতর্কও সমানভাবে বাড়ছে। ইতোমধ্যে হলিউডসহ সৃজনশীল খাতের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন যে, তাদের কাজ অনিচ্ছাকৃতভাবে এআই মডেলের প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে। এমন পরিস্থিতিতে ডিজনি ঘোষণা দিয়েছে, তারা তাদের কোনও কনটেন্ট সোরা অ্যাপে ব্যবহারের অনুমতি দেবে না।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় পরীক্ষামূলকভাবে চালু হওয়া সোরা অ্যাপে ব্যবহারকারীরা সর্বোচ্চ ১০ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারেন। সহজ ইন্টারফেসের কারণে সাধারণ ব্যবহারকারীরাও দ্রুত ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন।

ওপেনএআই জানিয়েছে, প্রত্যাশার তুলনায় অনেক বেশি সংখ্যক ব্যবহারকারী সোরা ব্যবহার করছেন, বিশেষ করে ছোট ও নির্দিষ্ট দর্শকগোষ্ঠীর জন্য কনটেন্ট তৈরিতে আগ্রহ বাড়ছে।

মাইক্রোসফটের সহযোগিতায় তৈরি এই সোরা মডেলকে অনেকেই এআই–ভিত্তিক বহুমাত্রিক প্রযুক্তির পরবর্তী ধাপ হিসেবে দেখছেন। এরই মধ্যে গুগল ও মেটাও নিজেদের টেক্সট–টু–ভিডিও টুল বাজারে এনেছে, ফলে প্রতিযোগিতার মাঠ আরও গরম হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By