বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সোনালী আশ ও চা খাত ধ্বংসের জন্য আওয়ামী লীগ দায়ী: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%86%E0%A6%B6 %E0%A6%93 %E0%A6%9A%E0%A6%BE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%82%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%86%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B2%E0%A7%80%E0%A6%97 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%80

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশের পাট ও চা খাত ধ্বংসের জন্য আওয়ামী লীগই দায়ী। শুধু ১৭ বছর নয়, জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ দেশের ক্ষতি করেছে। তিনি মন্তব্য করেন, “ভদ্রলোক আওয়ামী লীগ করে না, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে।”

তিনি আরও বলেন, তাঁত শিল্প রক্ষা করতে হলে দেশে তাঁতের বাজার তৈরি করতে হবে এবং দেশীয় পোশাকের ওপর গুরুত্ব দিতে হবে, তাহলেই দেশের তাঁতিরা বাঁচবে। শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন। তিনি নিজে ছুটির দিনেও শুক্র-শনিবার কাজ করেন। আমরাও করি। আমরা যুদ্ধাবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি।

তিনি বলেন, অনেকে প্রশ্ন করেছিলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতন করে কোমর ভেঙে দিয়েছে, আপনার মাকে যারা অত্যাচার করেছেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না?” তিনি বলেছেন, “আমার মা বেঁচে থাকলে বলতেন, ওঁনাদের (আওয়ামী লীগ) কাজ ওঁনারা করেছেন, তোমার কাজ তুমি করো।” এটাই জিয়া পরিবারের শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান দেশের মধ্যে বিভক্তি চান না, তিনি ঐক্য চান।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মানুষের উন্নয়ন করতে হবে এবং নিজের দলটাকে সুসংগঠিত করতে হবে। “কী পেলাম, কী পেলাম” করলে রাজনীতি হয় না, রাজনীতি হয় “কী দিলাম, কী দিলাম, কী দিলাম”—এটাই রাজনীতি।

তিনি বলেন, জিয়াউর রহমানকে তাঁতিরা বাবা বলে ডাকতেন। জিয়াউর রহমান ধ্বংসপ্রাপ্ত তাঁতিদের ডেকে তাদের টাকা দিয়ে তাঁত শিল্প পুনরুদ্ধার করেছেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে মেয়েদেরকে কাজ শেখান, তাহলে দেশের উন্নয়ন হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত নির্বাচনে কাউকে ধমক দেওয়া হয়নি। দিনের ভোট রাতে হয়নি। কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি। একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম এমপি। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরীফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকী, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্যরা।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By