বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

সেরাদের তালিকায় দ্বিতীয় হ্যারি কেইন, মেসি কেন ১৩ নম্বরে?

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A7%A7%E0%A7%A9 %E0%A6%A8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%87

চলতি বিশ্বকাপে দুইবার পেনাল্টি নিয়ে দুবারই ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। সেই ব্যর্থতার প্রভাব পড়েছে তার সামগ্রিক পেনাল্টি পরিসংখ্যানেও। বিশ্বের শীর্ষ গোলদাতাদের মধ্যে পেনাল্টি সফলতার তালিকায় আর্জেন্টাইন অধিনায়কের অবস্থান ১৩ নম্বরে। অন্যদিকে, এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে আলোচনায় দুই দেশের মহাতারকা। বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিসরের বিপক্ষে পেনাল্টির সুযোগ পেয়েছিলেন মেসি, কিন্তু দুটো শটেই গোল করতে ব্যর্থ হয়েছেন। ফলে আট পেনাল্টির মধ্যে মেসির মিসের সংখ্যা চারটি।

এই ব্যর্থতার পর পেনাল্টি সাফল্যের পরিসংখ্যানে মেসির অবস্থান নিয়েও শুরু হয়েছে আলোচনা। বোলাভিপ ব্রাজিলের এক বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের শীর্ষ গোলদাতাদের মধ্যে পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে মেসি রয়েছেন ১৩তম স্থানে। অন্যদিকে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন আছেন তালিকার দ্বিতীয় অবস্থানে।

২০১৬-১৭ মৌসুম থেকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বের সক্রিয় শীর্ষ ২০ গোলদাতার নেওয়া পেনাল্টি বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে শুধু ম্যাচের নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের পেনাল্টি বিবেচনা করা হয়েছে, টাইব্রেকারের শট রাখা হয়নি।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬-১৭ মৌসুম থেকে এখন পর্যন্ত মেসি ৭৬টি পেনাল্টি শট নিয়েছেন। এর মধ্যে সফল হয়েছেন ৫৯টিতে। অর্থাৎ পেনাল্টিতে তার সফলতার হার ৭৭.৬ শতাংশ, যা তালিকায় তাকে ১৩ নম্বরে রেখেছে। এ তালিকায় মেসির নিচে রয়েছেন করিম বেনজেমা, আঁতোয়ান গ্রিজমান ও এদিন জেকো।

বিশ্লেষণ করা খেলোয়াড়দের মধ্যে মেসির পেনাল্টি সফলতার হার তার সামগ্রিক গোল করার দক্ষতার তুলনায় কিছুটা কম বলেই উঠে এসেছে। ক্লাব ও জাতীয় দলের পারফরম্যান্সেও রয়েছে সামান্য পার্থক্য মেসির। ক্লাব ফুটবলে মেসির পেনাল্টি সফলতার হার ৭৮.৩ শতাংশ, অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে তা ৭৬.৭ শতাংশ।

পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে হ্যারি কেইনের রেকর্ড বেশ উজ্জ্বল। ইংল্যান্ড অধিনায়ক ১০৯টি পেনাল্টির মধ্যে গোল করেছেন ৯৮টিতে। তার সফলতার হার ৮৯.৯ শতাংশ, যা এই তালিকায় দ্বিতীয় সেরা। ক্লাবের হয়ে কেইনের সফলতার হার ৯১.১ শতাংশ, আর ইংল্যান্ডের হয়ে তা ৮৬.৭ শতাংশ।

সেরাদের তালিকায় শীর্ষে লুকাকু

পেনাল্টি সাফল্যের বিচারে বিশ্বের শীর্ষ গোলদাতাদের মধ্যে সবার ওপরে রয়েছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু। ৩৫টি পেনাল্টির মধ্যে ৩২টি সফল করে তার সাফল্যের হার ৯১.৪ শতাংশ। তালিকায় এরপর আছেন হ্যারি কেইন (৮৯.৯ শতাংশ), রবার্ট লেভানডোভস্কি (৮৯.২ শতাংশ), নেইমার (৮৭.৩ শতাংশ) ও ডি মারিয়া (৮৬.৭ শতাংশ)।

অন্যদিকে, ক্রিস্টিয়ানো রোনালদোর সাফল্যের হার ৮৩.২ শতাংশ, কিলিয়ান এমবাপের ৮২.১ শতাংশ। আর ৭৭.৬ শতাংশ নিয়ে ১৩ নম্বরে অবস্থান করছেন লিওনেল মেসি।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By