মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সেঞ্চুরিতে মুশফিকের আরো এক নতুন ইতিহাস

সীমু দা
সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B6%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B %E0%A6%8F%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম এবার গড়লেন আরেক অনন্য রেকর্ড। এই শতকের মধ্য দিয়ে ইতিহাসের প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। বাংলাদেশের আর কোনো ক্রিকেটারের ১৬ হাজার রানের রেকর্ড নেই।

সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড আগে থেকেই ছিল মুশফিকুর রহিমের। সিলেট টেস্টে তার সামনে সুযোগ ছিল আরেক কীর্তি গড়ার। সুযোগ হাতছাড়া করেননি এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে খেলতে থাকেন আপনতালে। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। তাতেই ছাড়িয়েছেন ১৬ হাজার রান।

বর্তমানে মুশফিকের আন্তর্জাতিক রান সংখ্যা ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার অবস্থান এক নম্বরে। আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকের রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৮৫টি ফিফটি। তার গড় প্রায় ৩৫। মুশফিকুর রহিম খেলেছেন মোট ৪৭৮টি ম্যাচ।

রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরেই অবস্থান তামিম ইকবালের। ৩৮৭ ম্যাচে তামিম করেছেন ১৫ হাজার ১৯২ রান। ৩৫.৪৫ গড়ে খেলা তামিমের ঝুঁলিতে আছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি। এছাড়া সাকিব আল হাসান ১৪ হাজার ৭৩০, মাহমুদউল্লাহ রিয়াদ ১১ হাজার ৪৭ ও লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান।

উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। এখন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By