শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সুপার ওভারে স্বপ্নভঙ্গ বাংলাদেশ ‌‌‌‌‘এ’ দলের

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে প্রথম শিরোপার হাতছানি ছিল বাংলাদেশ এ দলের। দোহায় রবিবার শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিলেও সুপার ওভারে স্বপ্ন ভঙ্গ হয়েছে আকবর আলীদের। রোমাঞ্চকর ফাইনাল জিতে প্রথমবার তৃতীয় শিরোপা জিতেছে পাকিস্তান শাহীনস।

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু বল হাতে তিন উইকেট নেওয়া রিপন মন্ডল ব্যাট হাতে শেষ দিকে বীরত্ব দেখান। তার অপরাজিত ১১ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইন। অপরাজিত ১৬ রান করেন তিনি। এর আগে রাকিবুল হাসান করেন ২১ বলে ২৪। মূলত ১৯তম ওভারে ২০ রান তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ ‘এ’। শেষ ওভারে দরকার পড়ে ৭ রানের। শেষ পর্যন্ত জয় আর পাওয়া হয়নি। কিন্তু শেষ বলের সিঙ্গেলে ম্যাচকে সুপার ওভারে নিতে সক্ষম হন রিপন। ভারত ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালের মতো এবারও সুপার ওভারেই গড়ায় লড়াই।

কিন্তু সুপার ওভারে এবার আর পেরে ওঠেনি বাংলাদেশ। প্রথম বলে হাবিবুর রহমান নেন এক রান। পরের বলেই সাকলাইন ক্যাচ তুলে দেন পেসার আহমেদ দানিয়ালের হাতে। একটি ওয়াইডে পাঁচ রান যোগ হলেও আবারও আঘাত হানেন দানিয়াল। এবার বোল্ড করেন জিশান আলমকে। ছয় রানে থামে বাংলাদেশর সুপার ওভার।

জবাবে সহজেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান শাহীনস। রিপন মন্ডলের করা ওভারে প্রথম দুই বলেই সিঙ্গেল নেন ব্যাটাররা। তৃতীয় বলে সাদ মাসুদ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন। চতুর্থ বলের সিঙ্গেলে নিশ্চিত হয় জয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By