সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ম্যানগ্রোভ শিল্ড-এর আওতায় কুখ্যাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোঃ আব্দুস সামাদ মোল্লা (৩৫)কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের দমনে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফার অভিযানে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আটককৃত আব্দুস সামাদ মোল্লা সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল উপজেলার শুকদারা বাজার এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২০ এপ্রিল) রাত ১০টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ২টার দিকে মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক, ১টি এয়ার গান এবং ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);